আলতা পরার পরেই গোড়ালি ফাটে আপনারও? দ্রুত সমস্যা থেকে বের হতে মানুন এই ঘরোয়া টিপসগুলি

উৎসবের মরসুমে বিবাহিত মহিলারা অনেকেই পায়ে আলতা পরেন। যেমন জন্মাষ্টমী থেকে শুরু করে পুজো বা অনেকে বৃহস্পতিবার করেও পায়ে আলতা পরেন। আবার অনেকে পায়ে মেহেন্দিও কিন্তু পরেন। এই মেহেন্দি বা আলতা পরার কারণে পরে অনেকের পায়ের গোড়ালি ফাটতে শুরু করে।

অনেক সময় ত্বক ক্রমশ শুকিয়ে যেতে থাকে। অনেক চেষ্টা করেও অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পান না। ত্বক জ্বালা করে, ত্বকে চুলকানির মতন সমস্যা হতে থাকে। যদি আপনি গোড়ালি ফাটা নিয়ে সমস্যায় ভোগেন, অনেকেই যদি আপনি দ্রুত ঘরোয়া উপায় এই সমস্যা থেকে বের হতে চান, তাহলে এই টিপসগুলি মানতে পারেন আপনিও।

Cracked heels

  • পা পরিষ্কার রাখুন

যদি আলতা পরার পর আপনার গোড়ালি ফাটতে শুরু করে, তাহলে প্রথমেই আপনার গোড়ালি ভালোভাবে পরিষ্কার করুন। কারণ নোংরা পায়ে কখনোই আলতা পরবেন না। আলতা পরার আগে পা ভালোভাবে পরিষ্কার করুন, তারপরে ২০ থেকে ৩০ মিনিট উষ্ণ গরম জলে পা ভিজিয়ে রাখুন। পা পরিষ্কার হলে শুকনো কাপড়ে ভালোভাবে মুছুন। তারপরে পায়ে হালকা করে অলিভ অয়েল লাগিয়ে নিন।

মনে রাখবেন বেশি অলিভ অয়েল লাগানো যাবে না। তারপরে আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন। তারপর আপনি আলতা পরতে পারেন। আলতা যখন অল্প উঠে আসবে তখন উষ্ণ গরম জলে আবারও পা ভেজাবেন। তাহলে কখনোই আপনার পা ফাটবে না।

  • নারকেল তেল লাগান

ফাটা গোড়ালিতে নারকেল তেল লাগানো খুব ভালো। এতে দ্রুতই পায়ের জ্বালাজ্বালা ভাব কমতে থাকে। আর আপনার পাও বেশি ফাটবে না। দ্রুত আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • অ্যালোভেরা জেল ও গ্লিসারিনের পেস্ট

যাদের আলতা পরার পর পা ফেটে যায়, তারা প্রথমেই উষ্ণ গরম জলে পা ধুয়ে নিন। তারপরে কিছুক্ষণ পর গ্লিসারিন মেখে রাখুন পায়ে। তারপর অ্যালোভেরা জেলের সঙ্গে গ্লিসারিন নিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি ভালোভাবে আপনার পায়ে ম্যাসেজ করুন। এমনভাবে অন্তত আধঘন্টা রেখে দিন।

  • কীভাবে সতর্ক থাকবেন

যাদের পা খুব ফাটে খুব তারা কখনোই স্নান করার সময় বেশিক্ষণ পায়ে সাবান বা তেল কিছুই দেবেন না। হিল জুতো পরা এড়িয়ে চলুন। আলতাও তারা পরবেন না। আলতা পরলে তাদের পা বেশি হাঁটতে পারে। সেই সঙ্গে ব্যথাও হতে পারে। আর এই টিপসগুলি মেনেও যদি আপনি সমস্যা থেকে বের হতে না পারেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+