বাড়িতে ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠছেন, ঘরোয়া এই প্রতিকারেই মিলবে রেহাই

অনেক বাড়িতেই ইঁদুরে বাসা বাঁধে। রাতে ইঁদুরের উৎপাত বেশি বাড়ে। ইঁদুর রাতে কাগজপত্র কেটে দেয়। সেই সঙ্গে জামা কাপড় কেটে দেওয়ার আতঙ্কে যেন বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে পড়েন। ইঁদুরের হাত থেকে নিস্তার পেতে অনেকেরই কিন্তু দিশেহারা অবস্থা হয়ে যায়।

ঘরের আলো বন্ধ হল তো ইঁদুরের উৎপাত শুরু। আপনি কি জানেন কীভাবে বের হবেন এই সমস্যা থেকে? এমন সমস্যায় যদি আপনি ভোগেন তাহলে এই ঘরোয়া উপায়ের মাধ্যমেই বাড়ি থেকে ইঁদুর তাড়াতে পারেন। দেখুন কী করবেন।

Rat

  • পুদিনা

পুদিনার গন্ধ একদমই ইঁদুর সহ্য করতে পারে না। তাই পুদিনা তেল ঘরের যদি কোনায় কোনায় ছিটিয়ে রাখতে পারেন। সপ্তাহে এক থেকে দু’দিন দিলেও হবে। তাহলে কিন্তু দেখবেন ইঁদুর আপনার ঘরে আর বাসা বাঁধবে না।

  • লাল লঙ্কা

লাল লঙ্কা ঘরের রাখলে ইঁদুর একদমই বাসা বাঁধবে না। আপনার ঘরে ইঁদুর আসবেও না। যদি পারেন গোলমরিচের গুঁড়ো চারিধারে ছড়িয়ে রাখতে পারেন। ইঁদুর কখনোই এই তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তবে এগুলি থেকে দূরে রাখবেন আপনার পোষ্য বা শিশুদেরকে।

  • ফিটকিরি

ইঁদুর ফটকিরি গন্ধ একদমই সহ্য করতে পারে না। ভালোভাবে ফটকরি জলে ধুয়ে আপনার ঘরে রেখে দিন। মাঝে মধ্যে তার উপরে খানিকটা জল স্প্রে করে দিন। আর এর গন্ধ পেলে ইঁদুর বাড়ি থেকে পালিয়ে যাবে।

  • কর্পূর

ইঁদুর জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে উঠছেন। তার থেকে মুক্তি পেতে আপনি কিন্তু বাড়িতে কর্পূর রাখতে পারেন। কর্পূরের গন্ধ ইঁদুর একদম সহ্য করতে পারে না। কর্পূর যেখানে থাকে তার ধারে কাছেই থাকে না ইঁদুর।

  • তামাক

তামাক, ঘি আর জল মিশিয়ে রেখে দিন। আর ইঁদুর খুব সহজেই তামাক কিন্তু খেয়ে ফেলে। আর ইঁদুর তামাক খেলেই মারা পড়বে।

  • লাল লঙ্কা গুঁড়ো

লাল লঙ্কা গুঁড়ো ঘরে থাকলে পিঁপড়ে, ছারপোকা কিছুই আছে না। সেই সঙ্গে ইঁদুরও আসে না। একটি লাল কাপড়ে লঙ্কার গুঁড়ো বেঁধে ঘরের কোনায় ফেলে রাখুন। তাহলে ইঁদুরের জ্বালা থেকে মুক্তি পাবেন।

  • বেকিং সোডা

বেকিং সোডার গন্ধ সহ্য করতে পারে না ইঁদুর। তাই রাতে ঘুমোবার আগে আপনার ঘরের কোনায় কোনায় বেকিং সোডা দিয়ে রাখুন। এতে দ্রুত ইঁদুর আপনার বাড়ি থেকে পালাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+