তীব্র গরমে বাড়ছে শরীরের তাপমাত্রা, নিয়ন্ত্রণে রাখতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি

বর্তমানে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাইরে চলছে তাপপ্রবাহ। যে কারণে আবহাওয়া দপ্তর দেশের অনেক জায়গাতেই সতর্কবার্তা জারি করেছে। আর এই হিটওয়েবের কারণে অনেক মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। তাই বিশেষজ্ঞরা সুস্থ থাকার জন্য নানান পরামর্শ দিচ্ছেন।

গরমে শরীরের তাপ কমানোর জন্য আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। যাতে শরীর ডিহাইড্রেট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুতির জামা কাপড় পড়তে হবে। তাহলে কিন্তু শরীরের তাপমাত্রা কমবে। কমবে হৃদরোগের রোগের ঝুঁকিও। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে আপনি এই ঘরোয়া প্রতিকারগুলি মানতে পারেন।

summer

  • প্রচুর পরিমাণে জল খাবেন

শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খান। শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করুন। যাতে শরীর ডিহাইড্রেট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। শরীরে যেন ইলেকট্রোলাইটের মাত্রা বজায় থাকে।

  • সূর্যের আলো গায়ে লাগাবেন না

কাজের চাপ ছাড়া ঘরের বাইরে পা না রাখাই ভালো। দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে বেরোনো এড়িয়ে চলুন। সূর্যের সরাসরি আলো যেন আপনার শরীরে না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। বাইরে বের হলে ছাতা নিয়ে বেরোবেন। সেই সঙ্গে পুরো মুখ ঢেকে তবেই বাইরে বেরোবেন। পারলে ফুলহাতা জামা পড়ুন।

  • মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন

এই গরমে মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এতে আপনার শরীরের তাপমাত্রা হু হু করে বাড়তে পারে। তাছাড়াও হজমের সমস্যা দেখা দিতে পারে। বমি হতে পারে।

  • ব্যায়াম করুন

গরমে কিন্তু ব্যায়াম করতে একদম খুলবেন না। ব্যায়াম করলে বা হাঁটলে তাহলে আপনার শরীরও মন শান্ত থাকবে। ফুসফুস ভালো থাকবে, ভালোভাবে খাবার হজম হবে। তবে এগুলি ভোরবেলা করার চেষ্টা করুন। গরমকালে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে হাঁটতে পারেন। এতে শরীরও সতেজ থাকে।

  • রোজ খান এগুলি

গরমে শরীরের তাপকে হারাতে আপনি প্রচুর পরিমাণে তরমুজ, শশা খাওয়ার চেষ্টা করুন। কারণ এই খাবারগুলি সব ঠাণ্ডা খাবার। এটি খেলে শরীর আপনার হাইড্রেট থাকবে এবং শরীরের জলের ঘাটতি পূরণ হবে।

  • খান পুদিনা পাতা

পুদিনা পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। পুদিনা পাতা খেলে আপনার শরীরে তাপমাত্রা বাড়তে পারবে না। তাই আপনি বেশিরভাগ খাবারই পুদিনা পাতা দইতে পারেন। গরমকালে ঠান্ডা পানীয়তে পুদিনা পাতা দিয়ে খেতে পারেন। এটা কিন্তু আপনার পেটও ঠান্ডা রাখবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+