গরম খাবার বা চা খেতে গিয়ে জিভ পুড়ে গেলে ঘরোয়া এই উপায়গুলি মেনে দ্রুত আরাম পান
সকলেই কিন্তু আমরা গরম খাবার খেতে বেশ পছন্দ করি। গরম খাবারের স্বাদটা একটু বেশিই থাকে। তাছাড়া যখন আমাদের খিদে পায় তখন আমরা গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি না। আবার অনেকেই কিন্তু চা বা কফি ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেন। এই সময় কিন্তু অনেক সময়ে জিভ পুড়ে যায়।
জ্বালাজ্বালা অনুভব হয়, এমনকি লাল হয়ে যায়। সেই সঙ্গে খাবারের স্বাদ কিন্তু তেমন পাওয়া যায় না। মুখের ভেতরটা শুকিয়ে যেতে থাকে। এই সমস্যা থেকে যদি আপনি বের হতে চান তাহলে ঘরোয়া এই প্রতিকারগুলি মানলেই আপনি খুব সহজে মুক্তি পাবেন। দেখুন কী কী করবেন।

- আইসক্রিম
আপনার জিভ যদি গরম খাবার খেতে গিয়ে পুড়ে যায় ও খুব জ্বালা অনুভব হয় সেই সময় ঠান্ডা জিনিস খাবেন। যদি পারেন আইসক্রিম খান। আইসক্রিম খেলে আপনার জিভে ঠান্ডা লাগবে। আবার আপনি দইও খেতে পারেন। তবে ঠান্ডা খাবেন। যদি জিভে ফোসকা পড়ে তাও কিন্তু সহজে কমে যাবে, আরাম পাবেন।
- দুধ
জিভ পুড়ে গেলে ঠান্ডা দুধ খাবেন। দুধ খেলে আরাম লাগবে। জ্বালা জ্বালা ভাব একদমই অনুভব হবে না।
- চিনি
কফি বা চা খেতে গিয়ে যদি আপনার জিভ পুড়ে যায় তাহলে দেরি না করে যেখানে পুড়ে গেছে সেখানে চিনি দিয়ে রাখুন। কিছুক্ষণ পর চিনি গলে গেলে সেই পোড়া জায়গায় খুব আরাম লাগবে। জিভের স্বাদ আসতে আসতে ফিরবে।
- মধু
আপনি পোড়া জায়গায় মধু দিতে পারেন। এতে জিভের জ্বালা ভাব অনেক কমবে। সহজে ফোসকা পড়বে না। শুধু তাই নয়, ওষধিগুণে ভরপুর মধু আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকার।
- অ্যালোভেরার জেল
কোন কাটা বা চেড়া জায়গায় যদি অ্যালোভেরা জেল দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই সেই জায়গা ঠান্ডা হয়ে যায়। তাই আপনার যদি জিভ পুড়ে যায় তাহলে আপনি অ্যালোভেরা জেল দিতে পারেন।
- টক দই
আপনারা অনেকেই প্রায় ঘরে টক দই বানান। যখন আপনার জিভ পুড়ে যাবে। সেটি থেকে মুক্তি পেতে পোড়া জায়গায় অল্প করে বা এক চামচ টক দই দিয়ে দেবেন। এতে জ্বালাভাব থেকে আপনি আরাম পাবেন।
- মুখে জল দিতে পারেন
জিভ পুড়ে গেলে মুখে জল দিয়ে রাখতে পারেন, তবে অবশ্যই ঠান্ডা জল দেবেন, এতে আরাম পাবেন আপনি।












Click it and Unblock the Notifications