গরমে হজম ক্ষমতা বাড়াতে মানুন এই আয়ুর্বেদিক টিপসগুলি, দেখুন তো উপকার পান কিনা?

গরমকালে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে শরীর ক্রমশ ডিহাইড্রেট হতে থাকে। আর একারণে খাবার ভালোভাবে হজম করতে পারেন না অনেকে। আর এই মরসুমে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যায় ভোগেন অনেকে। ডায়রিয়া, পেট ফোলাভাব, হজমের সমস্যায় ভোগেন অনেকেই।

আয়ুর্বেদিক এই টিপসগুলি অনুসরণ করলে আপনার কিন্তু হজম ক্ষমতা বাড়বে। সেইসঙ্গে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে। হজম ক্ষমতা বাড়াতে কী করবেন।

Fruits

  • রোজ খাবেন ফাইবার সমৃদ্ধ খাবার

শরীরকে সবসময় ফিট রাখার চেষ্টা করবেন। তাই তাজা খাবার গরমকালে খাওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে খাবেন ফাইবার সমৃদ্ধ খাবার। নিত্যদিনের খাদ্য তালিকায় রাখবেন ফল, শাকসবজি, গোটা শস্য, লেবু, বাদাম, বীজ জাতীয় খাবার। এগুলি খেলে আপনার অন্ত্র ভালো থাকার পাশাপাশি হজমের সমস্যাও কমবে।

  • ভেষজ মশলা খান

ভেষজ মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেমন ত্রিফলা খেলে আপনার হজম শক্তি বাড়তে থাকবে। সেই সঙ্গে অন্ত্র পরিস্কার থাকবে। খাবারের নিত্যদিন দেবেন আদা। আবার আপনি আদা দিয়ে চা করেও খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। মৌরি চা ইত্যাদি খেলে আপনার পেট ফোলা ভাব কমবে। হজম শক্তিও বাড়বে।

  • খান দই, আচার, বাটার মিল্ক

ঘরে তৈরি করে দই, আচার, বাটার মিল্ক এগুলি খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার অন্ত্র ভালো থাকবে। এতে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। গরমকালে ভারি খাবার খাবেন না। এতে আপনার বদহজম হতে পারে। পেট ফোলার মতন সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • খাবার আগে হাঁটাহাঁটি করুন

যখন আপনি খাবেন তার কিছুক্ষণ আগে একটু হাঁটাহাঁটি করবেন এবং ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নেবেন। শান্তিতে খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন। তাহলে হজম ক্ষমতাও বাড়বে। এতে অন্ত্র কিন্তু ভালো থাকবে।

  • প্রচুর জল খাবেন

আপনি সারাদিন প্রচুর পরিমানে জল খাবেন। তাহলে আপনার পরিপাকতন্ত্র ভালো থাকবে। এতে আপনার খাবার খুব দ্রুত হজম হবে।

  • ব্যায়াম করুন

শরীর সুস্থ রাখতে গরমকালে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করুন বা হাঁটুন। এতে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমবে। সেই সঙ্গে শ্বাস-প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন। এতে যদি আপনার অ্যাজমা থাকলে সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন।

  • ঘুমাবেন

অনেকক্ষণ না খেয়ে থাকবেন না। পর্যাপ্ত পরিমাণে গরম কালে ঘুমাবেন তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে। খাবার ভালোভাবে হজম করতে পারবেন। কমবে কোষ্ঠকাঠিন্য সমস্যাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+