Eyesight Remedies: চোখের দৃষ্টি শক্তি বাড়াতে মেনে চলুন এই আয়ুর্বেদিক প্রতিকারগুলি
Eyesight Remedies: শরীরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ, চোখ ছাড়া আমরা কিন্তু বাইরের জগতকে দেখতে পাই না। যাদের চোখের সমস্যা রয়েছে তারা কিন্তু বড় সমস্যায় ভোগেন। তাছাড়াও যদি চোখের দৃষ্টি শক্তি কমে আসে, তাহলেও কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। চিকিৎসকেরা বলছেন, দীর্ঘক্ষন মোবাইল, ল্যাপটপ টিভি সামনে বসে থাকলে বা কাজ করলে তার থেকে যে নীল আলো বের হয় তা কিন্তু চোখের ভীষণ ক্ষতি করে। যার জন্য চোখে ছানি, চোখের ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকবে। চোখের সাদা অংশ নানান রকম সমস্যা দেখা দিতে পারে।
তাই এগুলি এখন থেকেই এড়িয়ে চলুন। কিছু আয়ুর্বেদিক প্রতিকার চোখকে সুস্থ রাখতে পারে। আয়ুর্বেদিক এমন অনেক প্রতিকারের কথা বলা হয়েছে সেগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার দৃষ্টি শক্তি ঠিক থাকবে। দেখুন সেগুলি কী কী।

- কী কী খাবেন
মৌরি, বাদাম, ধনে, জিরে শুধু যে দৃষ্টিশক্তি বাড়ায় তা কিন্তু নয়, এটি মাথাব্যথা, ক্লান্তিও দূর করতে সক্ষম। তাই আপনি নিত্যদিন এগুলি খেতে পারেন। বাদাম, জিরে, মৌরি রোজ খাওয়ার চেষ্টা করুন। ১০ গ্রাম ধনে, ২৫ গ্রাম মৌরি, ২৫ গ্রাম সাদা জিরে, ১৫০ গ্রাম বাদাম একসঙ্গে পেস্ট করে একটি পাউডার তইরি করুন।
এই পাউডার যদি আপনি এক চামচ করে করে রোজ খান এতে দেখবেন আপনার চোখের দৃষ্টি শক্তি বাড়বে এবং চোখের ক্যানসার থেকেও মুক্তি মিলবে।
- কীভাবে খাবেন
ছয় থেকে দশ বছর বয়সী শিশুরা সকাল, সন্ধ্যায় অর্ধেক চামচ এই পেস্ট খেতে পারেন তাহলে তার দৃষ্টিশক্তি ভালো হবে। তা ১১ থেকে ১৮ বছর বয়সী শিশু এই পাউডার হাফ চামচের থেকে সামান্য বেশি খাবেন। ১৮ বছর বয়সে বেশি এক চামচ পাউডার খান। এতে আপনার চোখের উপকার পাবেন। তবে ৬ সপ্তাহ এটি খাওয়ার পর দেখবেন আপনার চোখ ভালো আছে কিনা।

- চোখ পরিষ্কার রাখবেন
এটি খেলে আপনার শরীরের জন্য অনেক উপকারী হবে, তাই এই শরীরের বিশেষ যত্ন নেবেন এবং চোখ সর্বদা ধুয়ে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তবে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনেই খাবেন।












Click it and Unblock the Notifications