নিত্যদিন মেঝেতে ঘুমাচ্ছেন, ঠিক না ভুল করছেন আপনি, জানেন?

বর্তমান সময়ে মেঝেতে ঘুমানোর কথা ভুলে গেছেন প্রায় সকলেই। সকলেই কিন্তু খাট, গদি, বিছানাতেই ঘুমান। আবার অনেকেই অফিস থেকে এসে খুব ক্লান্ত হয়ে, শুয়ে পড়েন মেঝেতে, এই অভ্যাস কিন্তু প্রায় বেশিরভাগ মানুষেরই আছে।

এটি কিন্তু এখানকার নয়, বহু প্রাচীন সময় থেকে এমনটাই হয়ে আসছে। তবে যদি আপনি দু থেকে তিন সপ্তাহ মেঝেতে ঘুমানোর সিদ্ধান্ত নেন, তাহলে উপকার বুঝতে পারবেন। এতে কিন্তু আপনার শরীর খুব ভালো থাকবে। জানুন মেঝেতে শোওয়ার বিশেষ উপকারিতা সম্পর্কে।

sleeping on the floor


কোমরে ব্যথা হবে না যদি আপনি নরম গদিতে ঘুমান, তাহলে কিন্তু আপনার মেরুদন্ডে নানান সমস্যা হতে পারে। যদি মেঝেতে ঘুমান, তাহলে মেরুদন্ড সোজা থাকবে। পিট ও কোমরের ব্যথা হবে না।

পিঠে ব্যথা অনেক সময় গদিতে শোওয়ার কারণে পিঠে ব্যথা হয় অনেকের। অনেক সময় কিন্তু পিঠের নানান সমস্যায় ভুগতে হয়। তবে মেঝেতে ঘুমালে আপনার শরীর কিন্তু ভারসাম্যপূর্ণই থাকবে। তাতে কিন্তু আপনার পিঠ কখনোই উঁচু-নিচু হবে না। এতে কিন্তু আপনার পিঠে ব্যথাও কখনও হবে না।

পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারবেন গদিতে শুয়ে মানুষ যতটা আরাম বা পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছেন, তার থেকেও কিন্তু মেঝেতে শুলে সেই ব্যক্তি সবথেকে বেশি ভালো ঘুমাতে পারেন। এতে তার শরীর ও মন উভয় সতেজ থাকে।

রক্ত সঞ্চালনশক্ত কোনও জিনিসের উপর ঘুমালে শরীরের উপর চাপ পড়ে। আর রক্ত সঞ্চালন মেঝেতে শুলে ভালো হয়, আর পেশিও ভালো থাকে। এতে হাতে, পায়ে ব্যথাও কিন্তু সহজেই কমে যাবে।

কীভাবে শোবেন যদি আপনি প্রথম মেঝেতে ঘুমান মানে, আগে যদি গদিতে ঘুমান, আর হঠাৎ করে মেঝেতে ঘুমান, তাহলে কিন্তু পিঠে ব্যথা হতে পারে। আবার ঠান্ডাও লাগতে পারে। তাই খালি মেঝেতে শোবেন না, তাহলে কোনও মাদুর বা কোনও যোগ ম্যাট পেতে নিয়ে শুতে পারেন।

কারা শোবেন না যদি আপনার শরীরে সুস্থ রাখতে চান, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে চান, মেরুদন্ড ভালো রাখতে চান, তাহলে মেঝেতে ঘুমাতে পারেন, একটা মাদুর পেতে ঘুমাতে পারেন। তবে যদি আপনার বাতের সমস্যা থাকে কিংবা অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে মেঝেতে ঘুমানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+