Fiber Rich Foods For Breakfast: শরীর সুস্থ রাখতে ব্রেকফাস্টে রাখুন ফাইবার সমৃদ্ধ খাদ্য
সকলের জন্যই সকালের ব্রেকফাস্ট কিন্তু অত্যন্ত জরুরী। হয়তো এটি অনেকে করেন না বা স্কিপ করে যান, সেটা কিন্তু শরীরের জন্য খুব খারাপ। চিকিৎসকরা বলছেন, সকালবেলা পেটভরে পুষ্টি সম্মত খাবার খান, তবেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে।
খাবারের তালিকায় সকালবেলা গোটা শস্য রাখার চেষ্টা করুন। এটি আপনার শরীরের সঠিক পরিমাণে গেলে ফাইবারের ঘাটতি পূরণ হবে, যা আপনার দুপুর পর্যন্ত পেট ভর্তি রাখবে। শুধু তাই নয়, ওজনও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

ওটস
সকালবেলা ব্রেকফাস্টে ওটস খেতে পারেন, ওটসে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। ওটস খেলে আপনার পেট ভর্তি থাকবে, আপনি ওটসের খিচুড়ি, ওটস দুধে ভিজিয়েও খেতে পারেন। এটি আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো।
ফল
সকালবেলা খাদ্য তালিকায় আপনি প্রচুর ফল রাখতে পারে,ন কারণ ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি আপনার দীর্ঘ সময়ে পেট ভর্তি রাখবে, তবে অবশ্যই মনে রাখবেন এই ফল যেন মৌসুমী ফল হয়।
কাজুবাদাম
এমন অনেকেই রয়েছেন যাদের সকালবেলা খাবার সময় থাকে না, অফিসের তাড়াহুড়ায় তারা কিছু না খেয়ে প্রায় চলে যান। তবে, এটি স্বাস্থ্যের জন্য কিন্তু খুব খারাপ। আপনি কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে কাজুবাদাম রাখতে পারেন। ভেজানো বাদাম খেলে আপনার শরীরে ফাইবারের ঘাটতি পূরণ হবে, পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে।
ইডলি, ধোসা
বাজরা, ধোসা, ইডলি এগুলো আপনি সকালবেলা খেতে পারেন। এগুলি কম তেল মশলাযুক্ত খাবার। এগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে ফাইবারের ঘাটতিও কিন্তু শরীরে পূরণ হবে।

চিয়া বীজ
চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে তা নয়, নানান পুষ্টিগুণও রয়েছে এবং চুলও কিন্তু ভালো থাকবে।
ডালিয়া
আপনি কিন্তু সকালের ব্রেকফাস্টে ডালিয়া রাখতে পারেন, এটি আপনার পেট অনেকক্ষণ ভর্তি রাখবে। ডালিয়ার খিচুড়ি খাওয়ার শরীরের জন্যও খুব ভালো, এই খাবার কিন্তু আপনি দুপুরবেলাও খেতেও পারেন।
সবজি সেদ্ধ
সকালবেলা একবাটি সবজি সিদ্ধ খেতে পারেন, তাহলে আপনার শরীরে ভিটামিন, প্রোটিন সবই ঢুকবে। এটি আপনার স্বাস্থ্যের জন্যও খুব ভালো এবং এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার পেট অনেকক্ষণ ভর্তি রাখবে। দুপুরের আগে খিদে পাবে না। ওজনও নিয়ন্ত্রণে থাকবে।












Click it and Unblock the Notifications