Fenugreek Seeds for Hair: খুশকি কমাতে, চুল আরও উজ্জ্বল করতে মেথির বীজ কতটা উপকারী?

পুজো আসতে আর বেশি বাকি নেই, তার আগেই সবাই নিজেদের পরিচর্যা করা শুরু করে দিয়েছেন, সাজ বলতে আমাদের প্রথমে মনে আসে চুলের কথা। কারণ মেয়েদের চুল মেয়েদের সৌন্দর্য, তাই চুল এখন থেকেই অনেকে কাটতে শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে কেউই বা করছেন চুলে ম্যাসেজ, কেউ আবার করছেন স্টেটনিং।

যদি আপনার চুল পড়ার মত সমস্যা থাকে বা চুলে খুশকি থাকে তা আপনি নিয়ন্ত্রণ করতে চান বা চুলকে আরোও উজ্জ্বল করতে চান তাহলে আপনি মেথি বীজ ব্যবহার করতে পারেন। মেথি যে শুধু রান্নার কাজে ব্যবহৃত হয়, তা কিন্তু নয় চুলকে আরোও ভালো করতে মেথির জুটি মেলা ভার।

Fenugreek Seeds for Hair

মেথিতে কী কী পুষ্টিগুণ রয়েছে

মেথি বীজে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অর্থাৎ পুষ্টিতে সমৃদ্ধ হল মেথি। তাছাড়া এতে থাকে অ্যালকালয়েড, ফ্ল্যাভনয়েড এর মতন যৌগ। যা চুলের জন্য খুব উপকারী।

চুল পড়া কমায়

মেথির বৈজ্ঞানিক নাম হল ’Trigonella foenum-graecum ', এটি দক্ষিণ এশিয়ায় বহুমুখী ভেষজ হিসেবে জনপ্রিয়। মেথি বীজে যে প্রচুর পরিমাণে ফলিকল থাকে। যা আপনার মাথায় লাগানো খুব ভালো, এতে আপনার চুল আরোও বেশি ঘন হবে। চুল আরও বেশি গজাবে। সেই সঙ্গে রক্ত সঞ্চালন মাথার ভালো ভাবে। মেথি বীজে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আপনার চুল পড়া রোধ করবে।

হেয়ার প্যাক

কন্ডিশনার ও ময়েশ্চারাইজার হিসেবে মেথি বীজ ব্যবহার করা খুব ভালো। হেয়ার প্যাক হিসাবেও মেথি বীজ ব্যবহার করতে পারেন, এতে আপনার চুল ভালো থাকবে।

চুল পরা কমাতে কী করবেন

যদি আপনি চুল পড়া কমাতে চান তাহলে মেথি বীজ মাথায় মাখুন, এই বীজে মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে, যা আপনার মাথার ত্বককে আরোও ভালো রাখবে।

খুশকি কমবে

আপনার মাথার ত্বককে খুব ভালো রাখবে মেথি বীজ। কারণ এতে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। মেথি বীজ পেস্ট করে তাতে তেলে দিয়ে যদি আপনি মাথায় মাখেন তাহলে আপনার খুশকি কমবে। সেই সঙ্গে মাথায় যদি চুলকানি থাকে তাও কিন্তু কমবে।

মেথি পেস্ট মাথায় লাগানো কী ভালো?

মেথি বীজ সারারাত ভিজিয়ে সেটিকে পরের দিন পেস্ট করুন, এটি যদি মাথায় লাগাতে পারেন তাহলে আপনার মাথায় যদি খুশকি থাকে তা কমবে এবং চুল আরোও ভালো হবে,। দুই টেবিল চামচ তেল, এক কাপ দই সঙ্গে মেথি বীজ নিয়ে একসঙ্গে পেস্ট করুন। সেই পেস্টটি মাথায় তিরিশ মিনিট লাগিয়ে রাখুন, তারপর হালকা গরম জল দিয়ে মাথা দিয়ে ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে নিন।

Fenugreek Seeds for Hair

মাথার চুল পরিষ্কার করতে মেথির বীজ কীভাবে কাজে লাগে দেখুন

কীভাবে মাখবেন মেথি বীজ

২ টেবিল চামচ মেথি বীজ নিয়ে একটি কাপের দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখুন, তারপর সেটি ছেঁকে নিন। তারপর সেটিকে পেস্ট করুন, করে মাথায় মাখুন। মেখে আধঘন্টা থাকুন। তারপরে শ্যাম্পু করুন। এতে আপনার চুল আরও ভালো হবে।

চুল উজ্জ্বল করতে কী করবেন

একটি পাত্রে দু তিন চামচ মেথি সারারাত ভিজিয়ে রাখুন, তারপর ভোরবেলা সেটিকে ছাকুন ,ছেকে সেদিকে পেস্ট করুন। তারপর তাতে সামান্য নারকেল তেল বা অলিভ অয়েল দিন, তারপর সেটিকে মাথায় মাখুন। মেখে আধঘন্টা থেকে ৪০ মিনিট থাকুন। তারপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন এবং পরে কন্ডিশনার লাগান, এতে চুল উজ্জ্বল হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+