আপনার সন্তানও কি কৃমির সমস্যায় ভুগছে? দ্রুত কমাতে খাওয়ান এগুলি
বাচ্চারা অনেক সময় কৃমির সমস্যায় ভোগে। যে কারণে তাদের পেটে ভীষণ যন্ত্রণা হয়। প্রচন্ড পরিমাণে মিষ্টি, চকোলেট খেয়ে কিন্তু এই সমস্যায় ভোগে তারা। তাছাড়া কৃমি এক ধরনের পরজীবী। যা বাচ্চাদের অন্ত্রে থাকে। যা তাদের পুষ্টি শুষে নেয়। শিশুদের মধ্যে ফিতা কৃমি বা সুতাকৃমির সংক্রমণ সবথেকে বেশি।
অনেক সময় দূষিত খাবারের মাধ্যমে ডিম বা লার্ভা শিশুদের পাকস্থলীতে প্রবেশ করে। সুতাকৃমিকে কুচোকৃমিও বলা হয়। যা ক্ষুদ্র পাতলা ও সাদা রঙের হয়ে যায়। যা প্রথমত শিশুদের মলদ্বারে থাকে।

তারপর মলদ্বারের আশেপাশের ডিম পাড়ে। সুতাকৃমি সংক্রমণ শিশুদের সবথেকে বেশি দেখা যায়। যে কারণে তাদের শরীর কিন্তু প্রচন্ড খারাপ হতে থাকে। শিশুর কৃমি কমাতে তাকে খাওয়ান এই খাবারগুলি।
- নারকেল
শিশুর কৃমি কমাতে আপনি নারকেল খাওয়াতে পারেন। শিশুদের পেটের কৃমি দূর করতে নারকেলের জুরি মেলা ভার। নারকেল শরীরের যেকোনও বিষাক্ত পদার্থ বার করে দিতে সক্ষম। তাছাড়া সকালে তাদের যেকোনও খাবারের সঙ্গে তিন চার চামচ নারকেল তেল দিতে পারেন। এতে কিন্তু দ্রুত কৃমি কমবে।
- আনারস
যদি আপনার সন্তানের প্রচুর কৃমি হয়, তাহলে তাকে আনারস খাওয়াতে পারেন। আনারস পেটের কৃমি কমাতে সাহায্য করে। সকালে খালি পেটে এক গ্লাস আনারসের রস খেতে পারেন। কৃমির সমস্যা কমার সঙ্গে সঙ্গে হজম শক্তি ক্রমশ বাড়তে থাকবে।
- কাঁচা পেঁপে
কাঁচা পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। চার-পাঁচ চামচ পেঁপের রস তাকে রোজ মধুর সঙ্গে ফুটিয়ে খাওয়ান। এই এটি খেলে আপনার শিশুর খুব দ্রুত কৃমি কমবে। সেই সঙ্গে শরীর একদম ফিট থাকবে।
- রসুন
রসুন দিয়ে আপনার শিশুর কিন্তু কৃমি কমাতে পারেন। অনেকেই রসুনকে প্রাকৃতিক কৃমিনাশক এজেন্ট বলে। যেকোনোও রান্নায় রসুন যদি খাওয়ান তাহলে আপনার সন্তানের আর কৃমির সমস্যা থাকবে না। হবে না পেটে ব্যথাও।
- করলা
করলা যদি আপনার শিশুকে নিত্যদিন খাওয়াতে পারেন। তাহলে আপনার শিশুর পেটে একদমই কৃমি হবে না। কারণ এই সবজিতে তেতোর পরিমাণ বেশি থাকে। যা খেলে আপনার শিশুর বমি ভাব থাকলে তাও কমবে।
- হলুদ
হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক গুণ থাকে। তাই কৃমি শিশুর পেট থেকে বার করতে আপনি নিত্যদিন তাকে হলুদ খাওয়াবেন। তছাড়াও থাকে কারকিউমিন। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- লক্ষণ
যে শিশু কৃমির সমস্যায় ভোগে, তাদের পেট ব্যথা হয়, ডায়রিয়ার সম্ভাবনা থাকে, ওজন কমতে থাকে ,ঘুমের অভাব হয়, জন্ডিস হতে পারে, খিটখিটে ভাব হতে পারে, পেটে অস্বস্তি হবে, পেট খারাপ হতে পারে। কালশিটে পড়তে পারে। অ্যালার্জি হতে পারে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।












Click it and Unblock the Notifications