Fatty Liver Disease: ফ্যাটি লিভার রোগে শরীরের কোন কোন অঙ্গ ফুলতে থাকে, জানুন উপসর্গ
ফ্যাটি লিভার এই রোগটির সঙ্গে সকলেই প্রায় কমবেশি পরিচিত। ফ্যাটি লিভার হলে সেই ব্যক্তির লিভারে চর্বি জন্মে যায় এবং সেই সঙ্গে ব্যথা অনুভব হয়, সেটি ধীরে ধীরে জটিল হতে থাকে। তবে ফ্যাটি লিভার হলে কীভাবে বুঝবেন, জানুন তার উপসর্গ সম্পর্কে।
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তি ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হন, তার শরীরের এই পাঁচটি অঙ্গ ক্রমশ ফুলতে থাকে এবং পেটের যন্ত্রণা অনুভব হয়, জানুন শরীরের কোন কোন অঙ্গ ফুলতে থাকে।

পেট
ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তির পেট ক্রমশ ফুলতে থাকে, কারণ পেটে চর্বি জমার ফলে পেট ফুলতে থাকে। তাছাড়াও পাঁজরের নীচের অংশও ফুলতে থাকে এবং পেটে প্রচন্ড যন্ত্রণা অনুভব হয়। এই সময় কিন্তু তেল ঝাল মশলা খাওয়া একদমই উচিত নয়।
গোড়ালি
আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ফ্যাটি লিভার রোগে আক্রান্ত, কিন্তু নিজেরাই তা জানেন না, তাদের কিন্তু যদি গোড়ালি ফলে তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এটি আপনার নানা কারণে হতে পারে। তবে ফ্যাটি লিভার হলেও কিন্তু গোড়ালি ফুলে যায় এবং পায়ের তলায় যন্ত্রণা অনুভব হয়, পায়ের গোড়ালি গোড়ালি ফুলে যাওয়ার কারণে হাঁটতে কিন্তু আপনার খুব কষ্ট হবে।

চোখ
এই রোগে আক্রান্ত হলে চোখ ফুলে যায় এবং আপনার চোখের পাশে জল জমতে পারে, সেখানেও ফোলা জায়গা ক্রমশ লাল হয়ে যাবে। যদি আপনারও এরকম উপসর্গ দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
পা
ফ্যাটি লিভারে আক্রান্ত হন তাদের পা ক্রমশ ফুলতে থাকে, কারণ লিভারে চর্বি জন্মায় এবং পেটে প্রচন্ড যন্ত্রণা অনুভব হয়। এসময় পাও কিন্তু ক্রমশ ফুলে যায়।
জয়েন্টে ব্যথা
জয়েন্টে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা ফ্যাট লিভারের একটি বড় লক্ষণ, আপনার জয়েন্ট প্রচন্ড শক্ত হয়ে যাবে, আর ব্যথা এতটাই হবে যে আপনি দাঁড়াতে পারবেন না,। এরকম উপসর্গ যদি আপনারও দেখা দেয় তাহলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেলে এবং সঠিক খাওয়া দাওয়া করলে দ্রুত এই রোগ থেকে সুস্থ হওয়া যায়।












Click it and Unblock the Notifications