Fatigue Diet: ক্লান্ত ভাব দূর করতে ডায়েট চার্টে রাখুন এই খাবারগুলি
Fatigue Diet: আমাদের অনেকেরই শরীরে সঠিক পরিমাণে পুষ্টি থাকার পরেও আমরা প্রায় সময়েই কিন্তু ক্লান্ত বোধ করি। কোনও কাজে মন বসে না। সবসময় খিটখিটে হয়ে থাকি। তবে এর পেছনে অনেক কারণ রয়েছে, যা হয়তো আমরা অনেকেই জানিনা। চিকিৎসকাদের মতে, যদি আপনার শরীর ক্লান্ত থাকে তার প্রধান কারণ হচ্ছে আপনার সঠিকভাবে ঘুম হচ্ছে না। ঘুমে আপনার ব্যাঘাত ঘটছে। আবার অনেকের ক্ষেত্রে শরীরে পুষ্টির অভাবে এমন সমস্যার সম্মুখীন হতে হয়।
যদি আপনি নিজের শরীরকে সুস্থ রাখতে চান এবং সবসময় সতেজ থাকতে চান তাহলে প্রচুর পরিমাণে জল খাবেন। যদি পারেন বারবার লেবুর জল খাওয়ার চেষ্টা করবেন। তাছাড়া ও কাঁচা আম, পুদিনা, খেজুর ইত্যাদি দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। আদা এবং পুদিনা মিশিয়ে বাটার মিল্ক খেলে আপনার শরীরের শক্তি যোগাবে। আপনার শরীরে ক্লান্তভাব কেটে যাবে । শরীর দুর্বল থাকবে না, রাত্রে ঘুমও কিন্তু ভালো হবে। তাছাড়াও এমন কোন কোন খাবার খেলে দ্রুত ক্লান্তভাব কেটে যায়, জানেন।

কলা
কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি ৬ থাকে। এটি খেলে শরীরে শক্তি যোগাবে, শুধু তাই নয়, কার্বোহাইড্রেটের রয়েছে প্রচুর পরিমাণে, তাই এটি বিপাক এবং হজম করাতেও সক্ষম। এটি আপনার শরীরের শক্তি যোগাবে। সেই সঙ্গে আপনার ক্লান্ত শরীর চাঙ্গা হয়ে যাবে।
কুইনোয়া
কুইনোয়াতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার খেলে শরীরের শক্তি যোগাবে। শুধু তাই নয়, আপনি আপনার কাজের ইচ্ছা ফিরবে। সেই সঙ্গে এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। যদি আপনি কোনও কাজের জন্য এনার্জি না পান, তাহলে রোজ কুইনোয়া খেতে পারেন।

দই
দইতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে, যা আপনার অন্ত্রকে ভালো রাখে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে দই খেলে আপনার শরীরে শক্তি বাড়বে। তবে দই যখন খাবেন অবশ্যই চিনি ছাড়া খাবেন অর্থাৎ টক দই যদি আপনি রোজ একবারটি করে খান তাহলে আপনার চুল ও ত্বক খুব ভালো থাকবে।
চিয়া বীজ
চিয়া বীজ খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। কার্বোহাইড্রেট, ফাইবার যুক্ত চিয়া বীজ খেলে আপনার শরীরে শক্তি বাড়বে। শরীরের দুর্বলতা কাটবে। ক্লান্তি ভাব কেটে যাবে। আপনার শরীর বেশ ভালো থাকবে, সেই সঙ্গে থাকবে সতেজও।
ওটস
যদি আপনি ডায়েট করে থাকেন তাহলে নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন ওটস। ওটস একটি শস্য, কার্বোহাইড্রেট এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে এতে। ওটস খেলে খুব তাড়াতাড়ি হজম হয় এবং দীর্ঘ সময় পেট ভর্তি থাকে যা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। সেইসঙ্গে ওটস খেলে আপনার ক্লান্ত ভাব কমে যাবে, রাতেও ভালো ঘুম হবে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications