Chaitra Navratri 2025: চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে উপবাস করবেন? না খেয়েও চাঙ্গা থাকবেন কীভাবে?
Chaitra Navratri 2025: শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি (Chaitra Navratri 2025)। দেবী দুর্গার (Goddess Durga) আরাধনায় এই বিশেষ নয়টি দিন সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন পূর্ণ্যার্থীরা। এই নয় দিন মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। ভক্তরা দেবীর আশীর্বাদ লাভের জন্য এই নয় দিন উপবাস পালন করেন। তবে নয় দিন উপবাস স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। তাই সুস্থতা বজায় রাখার জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য পরিকল্পনা বা ডায়েট প্ল্যান (Diet plan) করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছেন, ঈশ্বরের আরাধনা করতে গিয়ে যেন শরীর না খারাপ হয়, সেইদিকেও কিন্তু লক্ষ্য রাখা খুবই জরুরী। যদিও উপবাসের স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে, কিন্তু সম্পূর্ণ উপবাস থাকা বা পালন করা ঝুঁকিপূর্ণ হতে পারে। উপবাসের সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্যকে ব্যাহত করতে পারে। যার ফলে দুর্বলতা এবং ক্লান্তির মত সমস্যাগুলি দেখা দিতে পারে। যারা এই বছর প্রথমবার উপবাস করছে এবং যারা আগে করেছেন ও এবছরেও উপবাস করবেন, তারা সুস্থ থাকতে কোন কোন নিয়ম মেনে চলবেন চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক-

- বিশেষজ্ঞরা বলছেন, শরীরকে সুস্থ রাখতে হলে খেতে হবে প্রচুর পরিমাণে জল। কারণ উপবাস করে থাকলে শরীরে জলের ঘাটতি দেখা দেয় আর এই কারণেই ডিহাইড্রেশনের মতো সমস্যা হতে পারে। ডিহাইড্রেশন এবং লো ব্লাড প্রেসার প্রতিরোধ করতে সারাদিন প্রচুর পরিমাণে জল, লেবু জল, নারকেলের জল এবং বাটার মিল্ক পান করতে পারেন।
- শরীর সুস্থ রাখার পাশাপাশি চটজলদি এনার্জির জন্য ড্রাই ফ্রুটসের বিকল্প হয় না। দীর্ঘক্ষণ উপবাস করে থাকলে পাকস্থলীতে বিভিন্ন ধরনের সমস্যার জন্ম হতে পারে। এই সমস্যা গুলিরূপতে তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। সেইসঙ্গে ফাইবার এবং প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ শক্তি সরবরাহ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক ড্রাই ফ্রুটস খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। প্রতি দুই থেকে তিন ঘন্টা অন্তর হালকা কিছু খান।
- স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, উপবাসের দিনগুলিতে সুস্থ থাকতে মশলাদার খাবার একেবারেই খাওয়া চলবে না। চিনি যুক্ত এবং ভাজা খাবার এই দিনগুলিতে এড়িয়ে চলুন। কারণ এগুলি ওজন হ্রাসে বাধা দেয়। উপবাসের দিনগুলিতে সাধারণ নুন না খেয়ে ব্যবহার করতে পারেন শিলা লবণ। এই সময় যেকোনো সবজি দিয়ে হালকা খাবার তৈরি করে খেতে পারেন। এতে পেটের গোলমাল হবে না।
- আপনার যদি লো ব্লাড প্রেসার থাকে, তাহলে সারাদিন খাবার ছাড়া উপবাস করা এড়িয়ে চলাই ভালো। নিশ্চিত করুন আপনার খাদ্য তালিকায় সুষম এবং পুষ্টিকর খাবার রয়েছে।
- নবরাত্রির এই নয় দিন উপবাস ভাঙার পর কলা, আপেল, লেবু অথবা বেদানা জাতীয় ফল খেতে পারেন। এগুলি শরীরকে ডিহাইড্রেশনের সমস্যা থেকে রক্ষা করবে।
- যোগব্যায়াম আমাদের সকলের জন্যই অত্যন্ত উপকারী। তবে উপবাস করে যোগ ব্যায়াম করবেন না এমন মানসিকতা এড়িয়ে চলুন। ওজন নিয়ন্ত্রণে সহায়ক করার জন্য নবরাত্রীর এই দিনগুলিতে হালকা যোগ ব্যায়াম বা হাঁটাহাঁটি করা উচিত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications