হেলমেট পরেও মুখে ঠান্ডা হাওয়া লাগছে, এই উপায়গুলি মানলেই শরীর গরম থাকবে

বর্তমানে বাইক ও স্কুটি ছাড়া দিনযাপনের কথা ভাবতেই পারেন না তরুণ- তরুণীরাও। তবে শীতকালে আবার বাইক চালাতে ভয়ও পান অনেকে। কারণ ঠান্ডা আবহাওয়ার কারণে এই সময়ে সর্দি, কাশি সমস্যায় ভোগেন অনেকে।

তাছাড়া প্রচন্ড কুয়াশা আর প্রচন্ড ঠান্ডায় কিন্তু বাইক চালানোর উপায় চ্যালেঞ্জের মতন। কারণ বাইকে চালালে প্রবল গতির কারণে আপনার চোখে, মুখে প্রচুর ঠান্ডা হাওয়া লাগবে। এই ঠান্ডা অনেকেরই কিন্তু শ্বাস নিতে কষ্ট হয়।

helmet

  • কী কী করবেন

হেলমেট থাকার পরেও ঠান্ডা কিন্তু সহজে কমে না। তাই শীতকালে ঠান্ডায় হেলমেট পড়েও মুখে কিন্তু ঠান্ডা বাতাস লাগে। তবে এগুলি করলে আপনার মুখে কিন্তু গরম অনুভব করবেন। যেমন কী কী করবেন।

  • মাস্ক পরুন

বাইক চালানোর সময় আপনি যদি খুব ঠান্ডা অনুভব করেন, তা নাকের নিচের অংশে অর্থাৎ নাকে ঠান্ডা লাগার কারণে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। এতে সমস্যা বাড়তে পারে। তাই এই সময় মাস্ক ব্যবহার করতে পারেন। মাস্ক পরলে আপনার মুখে যেমন ধূলোও ঢুকবে না। ঠিক তেমনি আপনার ঠান্ডাও সহজে লাগবে না।

  • চশমা পরুন

চোখে চশমা পরুন। বাইক চালানোর সময় চোখে ঠান্ডা হাওয়া লাগতে পারে। আর এই ঠান্ডা লাগার কারণে চোখ দিয়ে জল বেরোবে। যা আপনাকে খুব কষ্ট দেবে। তাই যেকোনও চশমা পরতে পারেন আপনি। যাতে আপনাকে দেখতে খুব স্টাইলিশ চশমাও পরতে পারেন। এতে দেখবেন আপনার চোখে তেমন ঠান্ডা লাগবে না।

  • গরম পানীয় রাখুন

তাছাড়া আপনি যখন বাইক চালাবেন, তাহলে তখন কিন্তু আপনি নিজের কাছে গরম কিছু পানীয় রাখার চেষ্টা করুন। তা যদি মাঝে মধ্যে খান, তাহলে শরীর গরম থাকবে। সহজে কিন্তু আপনাকে ঠান্ডা আপনাকে কাবু করতে পারবে না। তখন বাইক চালালেও আপনার শরীর কিন্তু গরম থাকবে। এরপরেও যদি আপনি সর্দি-কাশির সমস্যায় ভোগেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+