অতিরিক্ত ওজনই কি ক্যানসারকে পায়ে পায়ে ডেকে আনছে জীবনে? কী বলছেন বিশেষজ্ঞরা

অনেক বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ওজন বাড়া অর্থাৎ খুব মোটা হওয়া খুব খারাপ। এতে অনেক কঠিন রোগ হতে পারে বা দীর্ঘদিন মোটা থাকলে তা আপনার স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে।

'ক্যানসার’ এই কথাটি শুনলে বুকের ভেতরের পাঁজর অব্দি যেন কেঁপে ওঠে। বর্তমান সময়ে অনেক মানুষই এই রোগের শিকার হন। ক্যানসার মানেই মারণ রোগ, এটি প্রায় সকলেই বিশ্বাস করে থাকেন। তবে অনেকেই এই রোগের সঠিক সময়ে চিকিৎসা করে সুস্থ হয়ে যান। অনেক বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ওজন বাড়া অর্থাৎ খুব মোটা হওয়া খুব খারাপ। এতে অনেক কঠিন রোগ হতে পারে বা দীর্ঘদিন মোটা থাকলে তা আপনার স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। স্থূলতার কারণেই অনেক সময় আমরা ক্যানসার রোগের শিকার হই। ইউএসসিডিসি রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত ওজন ও স্থূলতার কারণে অনেক সময় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

বেশি ওজনের কারণে কত ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে?

বেশি ওজনের কারণে কত ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে?

বলা হয় বেশি ওজনের কারণে ১৩ ধরনের ক্যানসারে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে বেশি। হতে পারে স্তন ক্যানসার, কোলন ক্যানসার, মলদ্বারে ক্যানসার, জরায়ুতে ক্যানসার, গলব্লাডারে ক্যানসার, পেটে ক্যানসার, কিডনিতে ক্যানসার, লিভারে ক্যানসার, ওভারিতে ক্যানসার, প্যানক্রিয়াসে ক্যান্সার, থাইরয়েড ক্যানসার, ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

 কাদের কিডনি ও কোলন ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি?

কাদের কিডনি ও কোলন ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি?

যাদের শরীরে ফ্যাট টিস্যু বেশি থাকে তাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেশি থাকে। এগুলি শরীরে বেশি হয়ে গিয়েই স্তন বা ডিম্বাশয় ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বলা হচ্ছে, যে সকল ব্যক্তি প্রচুর মোটা বা যাদের অতিরিক্ত ওজন তাদের শরীরের রক্তে শর্করার মাত্রা বেশি পরিমাণে থাকে। এই সকল ব্যক্তি এটি অনেক সময় ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি থাকে। এছাড়াও কোলন, কিডনি, প্রোস্টেটে ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

 বাইরের খাবার এড়িয়ে চলুন

বাইরের খাবার এড়িয়ে চলুন

যে শিশু জন্মের সময় থেকে খুব মোটা, তাদের এই রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। ওজন অতিরিক্ত তাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওজন কমানো খুব দরকার, না হলে সেই সকল ব্যক্তি ক্যানসারে আক্রান্ত হতে পারেন বা তাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাছাড়া বর্তমান সময়ে বাইরের খাবার খেয়ে অনেকেই ওজন বাড়াচ্ছেন, প্রাপ্ত বয়স্ক থেকে তরুণ তরুণীরা কিন্তু অজান্তে নিজেদের বিপদ ডাকছেন।

 নারী বা পুরুষের কোমরের মাপ কত হওয়া উচিত?

নারী বা পুরুষের কোমরের মাপ কত হওয়া উচিত?

বিএমআই (বডি মাস ইনডেক্স) বলা হয়েছে, একটি পুরুষের কোমের মাপ ৪০ ইঞ্চি হওয়া উচিত এবং মহিলার ৩৫ ইঞ্চি হওয়া উচিত। তার বেশি যদি নারী বা পুরুষের কোমরের মাপ হয় তাহলে তারা অনেক কঠিন রোগের শিকার হতে পারেন। ৩০ বছরের পর থেকে নিজেদের ওজন ধরে রাখা উচিত।

 ওজন কমাতে কী করবেন?

ওজন কমাতে কী করবেন?

যদি আপনি আপনার ওজন কমাতে চান তাহলে প্রতিটি ঋতুতে যে ফল, শাকসবজি ওঠে, তাই খান। অর্থাৎ মৌসুমী ফল আর শাকসবজি পরিমাণ মতন খেলে আপনার ওজন বেশি বাড়বে না। বাইরের খাবার কমান, প্যাকেটজাত খাবার একদমই খাবেন না। চর্বি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার এড়িয়ে চলুন। কারণ এই খাবারগুলি আপনাদের ওজন বাড়িয়ে থাকে। প্রোটিন জাতীয় খাবার এবং ফাইবার জাতীয় খাবার বেশি করে খান। যদি পারেন ১৫০ মিনিটের বেশি সময় ব্যয়াম করুন। আর যদি আপনি খুব কঠিন ব্যায়াম করেন তাহলে ৭৫ মিনিট ব্যয়াম করলেই হবে। যদি আপনি ব্যয়াম করার মতন সময় না পান তাহলে আপনি রোজ হাটতে পারেন। দ্রুত হাঁটলে আপনার ওজন কমবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+