Eid 2025: এবারের ঈদ জমে উঠুক সুগন্ধি দম বিরিয়ানী থেকে শাহী টুকরার শাহী স্বাদে, রইল রেসিপি
ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিদের কাছে ঈদ উৎসব কিন্তু অত্যন্ত বিশেষ। প্রতিবছর সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন ঈদ উৎসব। এই দিন রমজান মাসের শেষ হয়। এই বিশেষ দিনে পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজনকে নিয়ে সকলেই আনন্দ করে ঈদ উৎসব পালন করেন।
এই বিশেষ দিনের নানান ধরনের খাবারের আয়োজন করা করে থাকেন সকলে। বিরিয়ানি থেকে কাবাব সবকিছুরই ব্যবস্থা করা হয়। আবার থাকে বিশেষ ধরনের সিমুইও থাকে। বিরিয়ানি থেকে কাবাব খুব সহজেই আপনিও বাড়িতে রান্না করতে পারেন। এবার ঈদ উৎসবে আপনিও বানানা এই রেসিপিগুলি।

চাপলি কাবাব
এবারে এই বিশেষ উৎসবে আপনিও বানান পেশওয়ারি চাপলি কবাব। এই কাবাব অত্যন্ত সুগন্ধযুক্ত। মাংসের কিমা দিয়েই এই কাবার খুব সহজেই বাড়িতে আপনি তৈরি করতে পারবেন। যা কিন্তু পুরি, নানের সঙ্গে কিংবা পুদিনা পাতা চাটনি দিয়ে খেতে কিন্তু জাস্ট জমে যাবে ।তাই এই ঈদে আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন। কীভাবে তৈরি করবেন, দেখুন।
এই চাপলি কাবাব তৈরি করতে আপনার লাগবে মাংস। (যে মাংস আপনার পছন্দ সেটি দিয়েই করবেন), রসুন, আদা, লাল লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ডিম আর তেল, ডালিমের বীজ।
প্রথমে একটি পাত্রে সব উপকরণ গুলো মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর সেগুলি গরম তেলে ভালোভাবে ভেজে নিন। তারপরে লেবু, টক দই কিংবা পুদিনা পাতা চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। যা খেতে কিন্তু অসাধারণ।
কলকাতা স্টাইল দম বিরিয়ানী
এই ঈদে আপনিও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন কলকাতা স্টাইলের দম বিরিয়ানী। বিরিয়ানী ছাড়া ঈদ কিন্তু একদমই অসম্পূর্ণ। আর কলকাতার দম বিরিয়ানী যেমন রাজকীয় খাবার। সুগন্ধি মশলা দিয়ে তৈরি নরম ভাত আর সুগন্ধি আলুর সঙ্গে ডিম সেদ্ধ মুখে পড়লে 'দারুন’ বলা ছাড়া আর উপায় থাকে না। এটি তৈরি করা খুব সহজ।
এটা বানাতে প্রথমে আপনাকে ৮০ শতাংশ বাসমতি চাল সেদ্ধ করতে হবে। তারপরে আপনাকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে একটি বিরিয়ানীর পাত্র নিয়ে তাতে ম্যারিনেট করা মাংস, ভাজা পেঁয়াজ, আলু স্তরে স্তরে সাজিয়ে নিন। তারপরে উপরে আবারও ভাত দিয়ে গোলাপ জল, গোলাপজল, কেওড়া জল, ঘি দিয়ে ভালোভাবে ঢেকে দিন।
তারপর ময়দা দিয়ে মুখ বন্ধ করে অন্তত ৩০ থেকে ৪০ মিনিট দম দিন। তারপরে তাহলেই তৈরি হয়ে যাবে আপনার কলকাতা স্টাইল দম বিরিয়ানী। এর পরে আপনি ডিম সেদ্ধ দিয়ে আপনি কিন্তু খুব সহজে কলকাতা স্টাইল দম বিরিয়ানী পরিবেশন করতে পারেন। তবে অবশ্যই রায়তা দিতে একদম ভুলবেন না।
শাহী টুকরা
শাহী টুকরা, যে কোন খাবারের পরে একটা কিন্তু ডেজার্ট সকলেরই লাগে। তাই শাহী টুকরা আপনার কিন্তু বানাতে পারেন। আর এই ক্লাসিক খাবার শাহী টুকরা ভাজা পাউরুটি দুধ আর বাদাম দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন। এই মিষ্টি মুখে পড়লে আপনার কিন্তু 'অসাধারণ’ বলা ছাড়া আর কোনও উপায় থাকবে না।
এটি বানাতে আপনাকে ত্রিভুজ করে পাউরুটি কেটে নিতে হবে। তার জন্য দুধ, চিনি, এলাচগুঁড়ো, বাদাম, পেস্তা ভাজার জন্য ঘি নিলেই হয়ে যাবে। তার প্রথমে আপনাকে পাউরুটি গুলো ঠিক করে কেটে ঘিতে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দুধে এলাচ আর চিনি দিয়ে ভালোভাবে ফোটান। তারপরে এই ভালোভাবে ফুটিয়ে ক্ষীর করে নিন। তারপর পাউরুটি গুলোর উপর মিষ্টি দুধ ঢেলে দিয়ে বাদাম সাজিয়ে দিন। তাহলেই হয়ে যাবে কিন্তু শাহী টুকরা।
মহব্বত কা শরবত
দিল্লির অত্যন্ত বিখ্যাত শরবত মহব্বত কা শরবত। আর এই ঈদে আপনিও কিন্তু বানাতে পারেন এটি। এই শরবত বানাতে তরমুজ আর গোলাপ সিরাপ, তরমুজ, চিনি, বরফের টুকরো। বানাতে প্রথমে একটি বড় পাত্রে দুধ, গোলাপ সিরাপ, চিনি মিশিয়ে নিন। কাটা তরমুজ, বরফ যোগ করে দিন। তারপর একটু ভালোভাবে ডেকে নাড়িয়ে নিন। আপনি ঠান্ডা ঠান্ডা পরিদর্শন করে দিন। গরমের দিনে এই ঠান্ডা পানীয় কিন্তু সকলের মন জয় করে নেবে।












Click it and Unblock the Notifications