শীতে সাদা তিল খেলে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি, আর কী অবাক করা উপকারিতা রয়েছে, জানেন?
তিলের নাড়ু খেতে কমবেশি সকলেই ভীষণ পছন্দ করেন। শীতকালে তা কিন্তু সকলে বাড়িতে বানিয়েও খেয়ে থাকেন। যা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সকলেই যে শুধু রান্নার স্বাদ বাড়াবার জন্য তিল দেন, তা কিন্তু নয়। তিলে রয়েছে অবাক করা স্বাস্থ্যগুণ।
এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ফাইবার থাকে। যা খেলে আপনার শীতকালে ত্বক ভালো থাকবে, বড় রোগের ঝুঁকিও কমবে। ত্বক সহজে শুকিয়ে যাবে না। জানুন শীতকালে সাদা তিল খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
শীতকালে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলের কমতে থাকে। তাই এই সময় তিল খাওয়া খুব ভালো। শীতের মরসুমে তিল খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এমনকি বড় রোগের ঝুঁকিও কমবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
তিলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর যা খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস রোগীদের সাদা তিল খাওয়া খুব ভালো। যেকোনও সংক্রমণের ঝুঁকি এড়াতে খেতে পারেন সাদা তিল।
- ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে
শীতকালে ত্বক প্রায় সকলেরই শুষ্ক হয়ে যায়। যদি আপনি এই সমস্যায় ভোগেন তা কমাতে, ত্বকের জেল্লা ধরে রাখতে চান বা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে চান তাহলে অবশ্যই রোজকার খাদ্য তালিকায় রাখুন সাদা তিল।
- হজম ক্ষমতা বাড়বে
সাদা তিল পেটের জন্য খুব ভালো । যদি আপনি নিত্যদিন এটি খেতে পারেন তাহলে আপনার হজম ক্ষমতাও বাড়বে। খাবার ভালো হজম করতে পারবেন। তাই আজ থেকেই এটি খাওয়া শুরু করে দিন।
- জ্বর, সর্দি-কাশির সমস্যা কমবে
শীতকালে অনেকেরই ঠান্ডা লেগে জ্বর, সর্দি-কাশির সমস্যায় ভুগতে হয়, শরীর কিছুতেই গরম হতে চায় না। যদি আপনারও এমন হয় তাহলে দেরি না করে নিত্যদিন সাদা তিল খাওয়া শুরু করুন। কারণ সাদা তিল খেলে শরীর ভেতর থেকে গরম থাকবে, জ্বর, সর্দি-কাশির ঝুঁকিও অনেকটাই কমবে।
- হৃদরোগের ঝুঁকি কমবে
যদি আপনি হৃদরোগের ঝুঁকি এড়াতে চান তাহলে অবশ্যই সাদা তিল খান। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার থাকে। যা আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রাকে একদমই বাড়তে দেবে না। সেই সঙ্গে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে। হার্ট ভালো রাখবে। তবে যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications