এই পাতাটিতে রয়েছে অবাক করা স্বাস্থ্যগুণ, যা জানলে চমকে যাবেন আপনিও
হিন্দুধর্মে তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী গাছ রেখে নিত্যদিন পূজো করা হয়। তবে আপনি কি জানেন, তুলসী পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। শুধু যে সর্দি কাশি কমে, তা নয়।
সুগার ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুব সাহায্য করে এই তুলসী পাতা। তুলসী পাতা চোখ ভালো রাখে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। তুলসী পাতা দিয়ে চা খেলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। তাছাড়াও এই পাতায় রয়েছে অনেক গুণ, জানুন উপকারিতা।

- বড় রোগে আক্রান্ত হবেন না
বিশেষজ্ঞরা বলছেন, নিত্যদিনের খাদ্য তালিকায় তুলসী পাতা রাখতে পারেন। তাহলে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা একদমই বাড়বে না। বড় কোনও রোগে আক্রান্ত হবেন না। এমনকি ক্যানসার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তুলসী পাতা। আপনি যদি তুলসী পাতা শুধু না খেতে পারেন, তাহলে তুলসী পাতা দিয়ে চা করে খেতে পারেন। তবেই আপনার শরীর সুস্থ থাকবে।
- কী কী গুণ রয়েছে
রোজ তুলসী পাতা খেলে বড় কোনও রোগের ঝুঁকি থাকে না। তুলসী পাতায় রয়েছে অনেক উপকার। উপকারিতা সম্পর্কে জানুন। গবেষণায় দেখা গেছে, তুলসী পাতা রোজ খেলে আপনার শরীর সুস্থ থাকবে।
এমন কি ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রণ, ভিটামিন সির ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। কমবে ক্যানসার রোগের ঝুঁকি। তাই দেরি না করে নিত্যদিন তুলসী পাতা খাওয়ার চেষ্টা করুন।
- হার্টের সমস্যা কমবে
গবেষণায় দেখা গেছে, যাদের হার্টের সমস্যা রয়েছে, তারা নিয়মিত তুলসী পাতা খেলে পারেন। উচ্চ রক্তচাপ, কোলেস্টরলের মাত্রা কমাতে তুলসী পাতার জুড়ি মেলা ভার। তুলসী পাতা নিয়মিত খেলে ডায়াবেটিস রোগ কমবে। সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও কমবে।
- মানসিকভাবে সুস্থ থাকবেন
মানসিকভাবে সুস্থ থাকতে ও টাইপ ২ ডায়াবেটিস রোগের ঝুঁকি কমাতে নিত্যদিন খান তুলসী পাতা। তুলসী পাতা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে শরীর একদম ঠিক থাকবে। তবে কোনও রোগে আক্রান্ত থাকলে তুলসী পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications