বহু রোগের দাওয়াই তুলসী পাতা, সুস্থ থাকতে আপনিও ভরসা রাখতে পারেন এই পাতার ওপর

তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি বাড়িতেই কিন্তু তুলসী গাছ রাখা হয়। তবে তুলসী গাছের শুধু মাত্র আমরা যে পুজো করি তা কিন্তু নয়। অনেকেই পুরনো সর্দি কাশি থেকে মুক্তি পেতে তুলসী পাতা খেয়ে থাকেন।

তুলসী পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তুলসী পাতা খেলে বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতাও। শরীর সুস্থ রাখতে আপনিও ভরসা রাখতে পারেন তুলসী পাতার উপরে। জানুন তুলসী পাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে।

Tulsi leave

  • হজম ক্ষমতা বাড়বে

চিকিৎসকদের মতে, যদি আপনি রোজ খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খান তাহলে আপনার শরীর ভালো থাকবে। এতে আপনার মানসিক চাপ কমবে। সেই সঙ্গে হজম ক্ষমতা বাড়বে। শরীর ডিহাইড্রেট হবে না। ত্বক ভালো থাকবে। কারণ তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে।

  • ওজন নিয়ন্ত্রণে থাকবে

তুলসী পাতা দিয়ে চা খাওয়াও খুব ভালো। এটা হার্বাল চা। তবে এই চাতে দুধ না দেওয়াই ভালো। চা পাতা দিয়ে ছয় সাত টা তুলসীপাতা দিন, তারপর তা ফুটিয়ে নিন। এতে আপনি চুমুক দিলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। সকালবেলা এই চা খেলে কমে মানসিক চাপ। এমনকি রক্ত চলাচল ভালো হবে।

  • পুরানো কফ থেকে মুক্তি পাবেন

যদি আপনার বুকে বহুদিন ধরে কফ জমে থাকে। সেই কফ আপনি কিছুতেই না বার করতে পারেন। এবং তা থেকে বুকে যন্ত্রণা হয়, আর তা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি চার-পাঁচটা তুলসীপাতা রোজ সকালবেলা খেতেই পারেন।

  • পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন

তুলসীর রস খেলে গলা থেকে পেট পর্যন্ত যদি কোনও সমস্যা থাকে তা থেকে মুক্তি পাবেন। তাই প্রত্যেকদিন তুলসীপাতাকে থেতো করে নিয়ে আপনি সামান্য পরিমাণ জল দিয়ে সেটি খেতে পারেন। এতে পেটের সমস্যা কমবে। এমনকি ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

  • ক্যানসারের ঝুঁকি কমবে

তুলসীপাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। তাই তুলসী পাতা যদি রোজ খালি পেটে খান তাহলে ক্যানসারের মতন মারণ রোগের ঝুঁকিও কমবে অনেকটাই।

  • হার্টের জন্য উপকারী

আপনি কি জানেন হার্টের জন্য খুব উপকারী তুলসী পাতা। তুলসী পাতা চিবিয়ে খেলে আপনার হার্ট ভালো থাকবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। যদি কোনোও রোগে আক্রান্ত থাকেন তাহলে রোজ তুলসী পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+