শীতে মন ভরে খাচ্ছেন পালংশাক, খেয়ে ঠিক করছেন, শরীরে এই রোগ বাসা বাঁধছে না তো?
শীতকালে বাজারে প্রচুর পরিমাণে পালংশাক পাওয়া যায়। পালংশাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এক কথায় পালংশাক খেলে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয়। পালংশাক শীতকালে খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগে।
তবে আপনি কি জানেন প্রচুর পরিমাণে পালংশাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এতে শরীরের বড় ক্ষতি হয়। এমনকি কিডনিতে পাথর পর্যন্ত হয়, জানুন শীতকালে নিত্যদিন পালংশাক খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।

- কিডনির সমস্যা
পালংশাকে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। আর ক্যালসিয়ামের সঙ্গে অক্সালেট মিলিত হলে কিডনিতে পাথর তৈরি হয়। যারা কিডনির সমস্যায় ভুগছেন কিংবা যদি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি আপনি এড়াতে চান তাহলে ভুলেও শীতকালে বেশি পরিমাণে পালংশাক খাবেন না।
- গ্যাসের সমস্যা হয়
পালংশাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই কারণেই অতিরিক্ত ফাইবার গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। পেট ফেঁপে থাকে, গ্যাসের সমস্যা হয়। হজম ক্ষমতা ক্রমশ কমতে থাকে। তাই বেশি পরিমাণে পালংশাক খাওয়া এড়িয়ে চলুন।
- থাইরয়েডের সমস্যা
পালংশাকে গোইট্রোজেনিক উপাদান রয়েছে। যা থাইরয়েড গ্রন্থটির উপর বিশেষ প্রভাব ফেলে। তাই যেসব রোগী থাইরয়েডের সমস্যায় ভুগছেন কিংবা থাইরয়েডের ঝুঁকি চান, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে পালংশাক এড়িয়ে চলুন। যদিও খান তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।
- রক্তকে পাতলা করে
পালংশাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে। আর ভিটামিন কে রক্তকে পাতলা করতে সাহায্য করে। তাই যারা এমন অনেক ওষুধ রয়েছে যেগুলি পালংশাকের সঙ্গে কিন্তু খাওয়া যায় না।
- অ্যালার্জির সমস্যা
পালংশাক খেলে অ্যালার্জি হতে পারে। আবার চুলকানি, ফোলা ভাব, শ্বাস নিতে অসুবিধা হয়। যদি এমন সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
- হাড় ক্ষয় হয়
পালংশাকে প্রচুর পরিমাণে অক্সালেট অ্যাসিড থাকে, যা ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। তাই পালংশাক খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়। হাড় ক্ষয় হতে থাকে। এমনকি হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়। তাই পালংশাক খাওয়ার আগে আপনি চিকিৎসকের পরামর্শ নেবন।












Click it and Unblock the Notifications