আপনিও কি খাবারের সঙ্গে বেশি পরিমাণে নুন খাচ্ছেন, অজান্তেই শরীরের বড় ক্ষতি করছেন না তো!
এমন অনেকেই রয়েছেন, যারা প্রচুর পরিমাণে নুন খান। নুন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে বেশি পরিমাণে নয়। বেশি পরিমাণে নুন খেলে নানান বড় রোগে ঝুঁকি বাড়তে পারে। এমনকি কিডনি খারাপ হয়ে যেতে পারে।
হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। তাই নুন একদমই বেশি খাবেন না। আপনি কি জানেন, বেশি পরিমাণে নুন খেলে শরীরে এমন অনেক অঙ্গ আছে, যা বিকল হয়ে যেতে পারে।

- বড় রোগেরও ঝুঁকি বাড়বে
নুন খাবারের স্বাদ বাড়ায় ঠিকই। তবে নুনে সোডিয়াম, ক্লোরাইড নামে দুটি খনিজ থাকে। যা শরীরের জন্য খুব প্রয়োজনীয়। তাই নুন বেশি মাত্রায় খেলে এই দুটি উপাদান ক্রমশ বাড়তে থাকবে শরীরে। যে কারণে বড় রোগেরও ঝুঁকি বাড়তে থাকবে।
- জলের পরিমাণও বাড়বে
অতিরিক্ত নুন খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ বাড়তে থাকে। এমনকি শরীরে জলের পরিমাণও বাড়তে থাকে। শরীর ফুলে যেতে শুরু করে। পা ফুলে যায়। বেশি পরিমাণে নুন খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। তারপরে রক্ত জল হতে থাকে। কিডনি নষ্ট হতে পারে। আবার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। তাই খাওয়ার আগে সাবধান হোন আপনি।
- কিডনিতে পাথর হয়
আপনি কি জানেন, নুন বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর হয়। ইউরিক অ্যাসিড শরীরে বাড়তে থাকে। যে কারণেই কিন্তু কিডনিতে পাথর হয়। তাই বেশি পরিমাণে নুন খাওয়া এড়িয়ে চলুন।
- শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত নুন খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। অর্থাৎ নুন খেলে ক্যালসিয়াম কমতে থাকে। নুন বেশি খেলে বারবার আপনার প্রস্রাব হবে। যে কারণে খনিজ পদার্থ শরীর থেকে বেরিয়ে যাবে। আর সেই থেকেই কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে। হাড় দুর্বল হতে থাকবে। হাতে, পায়ে ব্যথা হতে পারে।
- কিডনি ফুলে যেতে পারে
অতিরিক্ত নুন খেলে চুল পড়তে পারে। কিডনি ফুলে যেতে পারে। শরীর রক্তশূন্য হতে পারে। আপনি মোটাও হয়ে যেতে পারেন। আবার অনেকে রোগাও হয়ে যায়। হাড় দুর্বল হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। WHO অর্থাৎ হুয়ের মতে, একজন ব্যক্তির নিত্যদিন তিন গ্রামের কম নুন খাওয়া উচিত। তাই বেশি পরিমাণে নুন খাওয়ার আগে সাবধান হোন আপনিও।












Click it and Unblock the Notifications