নিত্যদিন ভাত পাতে নুন রাখেন? শরীরের কী ক্ষতি করছেন আপনি, জানুন
এমন অনেকেই রয়েছেন যাদের ভাতের থালার একপাশে নুন চাই। নুন ছাড়া তারা ভাত খেতেই পারেন না। রান্নাতেও বেশি পরিমাণে নুন খান। আবার কাঁচা নুনও খান ।তবে তারা জানেন না, অজান্তেই শরীরের বড় ক্ষতি করে ফেলছেন।
আপনি কি জানেন বেশি পরিমাণে নুন খেলে যে শুধু বিপি বাড়ে তা নয়। শরীরেরও অনেক ক্ষতি হয়। জানুন বেশি পরিমাণে নুন খেলে শরীরে কী কী সমস্যা হয়।

- নুনে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। যা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। তাছাড়াও স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে। তাই বেশি পরিমাণে নুন খাওয়া এড়িয়ে চলুন।
- যদি আপনি নিত্যদিন বেশি পরিমাণে নুন খান তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এমনকি অন্ত্রেরও ক্ষতি হবে। আপনি খাবার ভালোভাবে হজম করতে পারবেন না। পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হবে। আবার অনেকের ফ্যাটি লিভারের সমস্যা থাকলে তাও কিন্তু বেড়ে যেতে পারে।
- যদি আপনি নিত্যদিন সকাল, সন্ধ্যা প্রচুর পরিমাণে নুন খান, তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। আর এর থেকে কিন্তু মাথা ঘোরাভাবও লেগে থাকবে, মাথা ঘোরার সমস্যা হতে থাকবে। তাই বেশি নুন খাওয়ার আগে সাবধান হন।
- বিশেষজ্ঞরা বলছেন, প্রচুর পরিমাণে নুন খেলে হার্টের সমস্যা দেখা দেবে। এমন কি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়তে পারে।
- আপনি কিন্তু নুন কম খাবেন। নুনের পরিবর্তে আপনি কিন্তু চাট মশলা বা শুকনো আমের গুঁড়ো রান্নায় ব্যবহার করতে পারেন। যা খেলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি একদমই বাড়বে না।
- চিকিৎসকদের মতে, দেড় চামচের বেশি নুন না খাওয়াই ভালো এই নুনে থাকে ৩৪০০ মিলিগ্রাম সোডিয়াম। এর থেকে বেশি পরিমাণ সোডিয়াম খেলে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। তবে যদিও আপনি অন্য কোন রোগে আক্রান্ত থাকেন তাহলে নুন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications