পনির দেখলেই জিভে আসে জল, সতর্ক হোন, নাহলে শরীরে বাসা বাঁধবে এই রোগগুলি
পনির খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। পনির খেলে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয়। শুধু তাই নয়, পনির গেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। কারণ পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, সেলিনিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
যারা নিরামিষ খান তাদের কিন্তু নিত্যদিনই কিন্তু পাতে থাকে পনির। আবার আমিষাশী ব্যাক্তিরাও কিন্তু পনির খেতে খুব ভালোবাসেন। তবে পনির কিন্তু বেশি পরিমাণে একদমই খাওয়া ভালো নয়। এতে শরীরের নানান ক্ষতি হতে পারে। জানেন পনির খেলে কোন কোন ক্ষতি হতে পারে।

- কোষ্ঠকাঠিন্যের সমস্যা
পনিরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে অধিক পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। পেটের সমস্যা হতে পারে। পেট ফুলে থাকতে পারে। পেটে অস্বস্তি হতে পারে। তাই বেশি পনির খাবেন না।
- হজমের সমস্যা
গবেষণায় দেখা গেছে, প্রচুর পরিমাণে পনির খেলে আপনার খাবার ভালোভাবে হজম হবে না। অ্যাসিড হবে, পেট ফুলে থাকবে। এমনকি গলা, বুক, জ্বালা করবে। পেটের নিচের দিকে প্রচন্ড ব্যথা হবে। বুকে ব্যথা হবে। এমনকি গলা ব্যথা পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হবেন আপনি।
- কোলেস্টেরলের মাত্রা বাড়বে
পনির বেশি পরিমাণে খেলে আপনার শরীরের জলের ঘাটতি হতে পারে। কারণ এটি উচ্চ সোডিয়ামযুক্ত দুগ্ধজাত খাবার। এতে উচ্চ কোলেস্টেরল ও রক্তচাপের মাত্রা বাড়তে সাহায্য করে। তাই পনির বেশি খেলে শরীর অনেক সময় ডিহাইড্রেট হয়ে যেতে পারে।
- ওজন বাড়তে পারে
বিশেষজ্ঞদের মতে, পনির বেশি খেলে ওজন বাড়তে থাকে। নির্দিষ্ট পরিমাণে পনির খাওয়ার চেষ্টা করবেন। কারণ পনিরে উচ্চ পরিমাণ সোডিয়াম থাকে। আর সোডিয়াম কিন্তু আপনার ওজন বাড়িয়ে দিতে সাহায্য করবে।
- অ্যালার্জির সমস্যা
যাদের দুধে অ্যালার্জি রয়েছে তারা একদমই বেশি পরিমাণে পনির খাবেন না। এতে আপনার নানান সমস্যা হতে পারে। তাই পনির খাওয়ার আগেই সাবধান হোন।
- উচ্চ রক্তচাপের সমস্যা
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা নিত্যদিন পনির খাওয়া এড়িয়ে চলুন। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম থাকে। কম পরিমাণে ল্যাকটোজ থাকে। তাই বেশি না খাওয়াই ভালো পনির।












Click it and Unblock the Notifications