নিত্যদিন এই সবজির রস খেলে শরীর থাকবে ফিট, জানুন উপকারিতা
টম্যাটো খেতে কমবেশি আমরা সকলেই ভীষণ ভালোবাসি। এটি খাওয়াও স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। ট্ম্যাটো দিয়ে আপনি বিভিন্ন ধরনের স্যালাড কিংবা কোনও সবজিতে দিয়ে রান্না করে খেতে পারেন। আবার আপনি টম্যাটো আপনি কাঁচাও খেতে পারেন।
আবার রান্না করেও খেতে পারেন। এটি নিত্যদিন খেলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। এতে লাইকোপিন নামে একপ্রকার যৌগ থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এমনকি কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে এই সবজি।

ভিটামিন সিয়ের ঘাটতি পূরণ
টম্যাটোর রস নিত্যদিন খেলে শরীরে ভিটামিন সিয়ের ঘাটতি পূরণ হয়। কারণ এতে আলফা ও বিটাটিন থাকে। আপনার বড় রোগের ঝুঁকি কমবে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। জানুন নিত্যদিন টম্যাটোর রস খাওয়ার উপকারিতা সম্পর্কে।
জলের পরিমাণ বেশি
ট্ম্যাটোর রসের ভিটামিন এ, ভিটামিন ই, ফ্লাভোনয়েড থাকে। তাছাড়াও এতে জলের পরিমাণ বেশি থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
ওজন কমবে
ওজন কমাতে চাইলে নিত্যদিন অবশ্যই টম্যাটো খাবেন। কারণ, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, ওজন কমবে হু হু করে।
লিভার ভালো
লিভার ডিটক্স রাখতে ট্ম্যাটো খাওয়া খুব দরকার। এতে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে। যার লিভার ভালো রাখতে সাহায্য করে। যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এমনকি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে টম্যাটো।
কীভাবে টম্যাটোর রস খাবেন
প্রথমে টম্যাটো ভালোভাবে ধুয়ে কেটে নিন। তারপরে চৌকো চৌকো করে টম্যাটো কেটে নেবেন। তারপরে এটি মাঝারি আঁচে দিয়ে ভালোভাবে ঢেকে রাখুন। তারপরে ঢেকে রাখা টম্যাটোগুলোকে ভালো করে সেদ্ধ করতে দিন। তারপর গ্যাস বন্ধ করে দিন। টম্যাটো ঠান্ডা হয়ে গেলে টম্যাটোগুলো জল থেকে তুলে নিয়ে ভালো করে পেস্ট করে নিন। তাতে ধনেপাতা, ক্যাপসিকাম, ওরিগ্যানো দিতে পারেন। স্বাদ বাড়বে। তারপরে নুন, গোলমরিচগুলো, ধনেপাতাও দিতে পারেন।
এতে স্বাদ কিন্তু বেশি বাড়ে। তারপরে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন। দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে দিন। তাতে সামান্য পরিমাণ মধু দিতে পারেন। এতে টম্যাটোর জুস খেতে কিন্তু আপনার আরও বেশি ভালো লাগবে। আর যা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে টম্যাটো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications