শীতে এই চাটনি খেলেই উধাও হবে জ্বর থেকে কাশি, রইল রাজস্থানী এই চাটনি বানানোর সহজ উপায়

শীত পড়তে আর বেশি দিন বাকি নেই। আর এই সময় শরীরের যত্ন নেওয়া সকলেরই খুব দরকার। কারণ এই সময় সকলেরই সর্দি, কাশি, জ্বর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই সময়ে শরীরের যত্ন না নিলে বড় রোগের ঝুঁকিও বাড়তে পারে।

এই শীতেই যদি আপনি এই চাটনি খান, তাহলে কিন্তু আপনার শরীর খুব ভালো থাকবে। শুধু তা নয়, এটি কিন্তু খেলে আপনার মুখের স্বাদও ফিরবে। শীতকালে আপনি রাজস্থানে এই রসুনের চাটনি খেতে পারেন।

food

এতে আপনার শরীর গরম থাকবে। এমন কী বড় রোগের ঝুঁকি কমবে। যেহেতু রসুনে অনেক পুষ্টিগুণ রয়েছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। আপনি কীভাবে রাজস্থানী রসুনের চাটনি বানাবেন, জানুন।

  • বানাতে কী কী উপকরণ লাগবে

এই চাটনি বানাতে লাগবে রসুনের কোয়া, শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, লঙ্কাগুঁড়ো, লেবুর রস দিয়েই খুব সহজেই আপনি কিন্তু এই চাটনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন কীভাবে বানাবেন।

  • বানানোর পদ্ধতি

প্রথমে রসুনের খোসা গুলোকে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নেবেন। তারপর আপনি শুকনো লঙ্কা, গরম জলে ভিজিয়ে রেখে দিন অন্তত আধঘন্টা। তারপর একটি কড়াই গ্যাসে বসিয়ে ভালোভাবে গরম করে নিন। তারপর তাতে জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভাজতে থাকুন। যখন ভাজাটা হালকা সোনালী রঙের হয়ে আসবে, তখন গ্যাস বন্ধ করে দেবেন। তারপর মিশ্রণটি ঠান্ডা করে নিয়ে ভালোভাবে পেস্ট করে একদম পুরো পাউডারের মতন করে নিন।

তারপর আপনি একটি প্যানে তেল দিন। তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিন। তাতে যে রসুনের কুচি গুলি ধুয়ে রেখেছিলেন, সেগুলো দিয়ে হালকা করে ভাজুন। যতক্ষণ না সোনালী রঙের ভাজা হচ্ছে, ততক্ষণ ভাজবেন।

এরপর লাল লঙ্কা, টম্যাটো দিয়ে আবারও নাড়তে থাকুন। যতক্ষণ না টম্যাটো থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ নাড়বেন। তারপর জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকবার ভালোভাবে নাড়তে থাকবেন। তারপর তাতে সামান্য জল দিয়ে নাড়ুন ১ থেকে ২ মিনিট। তারপর নামিয়ে রাখুন।

মিশ্রণটি ঠান্ডা হলে আবারও মিক্সিতে ঘন পেস্ট করে নেন। তারপর তাতে সামান্য তেল কিংবা সামান্য জল দিতে পারেন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার রাজস্থানী রসুনের চাটনি। এটি আপনি রুটি, ডাল, পরোটা, পকোড়ার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। সেই সঙ্গে শীতকালে শরীর গরম থাকবে, সর্দি কাশির ঝুঁকি অনেকটাই কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+