গরমে এড়িয়ে চলছেন মশলাদার খাবার, তবে রান্নায় এই মশলাগুলি দিতে একদম ভুলবেন না, কিন্তু, কেন
মশলা ছাড়া রান্নার স্বাদ বাড়ে না। প্রত্যেকটি রান্নাঘরেই কিন্তু হাজার রকমের মশলা থাকে। যেমন- হলুদ, লঙ্কা, জিরা, ধনেগুঁড়ো। যা নিত্যদিনের রান্নার কাজে ব্যবহার করেন সকলে। শরীর সুস্থ রাখতে গরমকালে তেল, ঝাল, তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। কারণ, এতে পেট খারাপ হতে পারে, বদহজমের সৃষ্টি হতে পারে।
এমন কিছু মশলা আছে যা রান্নায় দিলে আপনার শরীর সুস্থ থাকবে অর্থাৎ গরমকালে আপনি মশলা দিয়ে রান্না করতে পারেন। দেখুন কোন কোন মশলা খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে।

- জিরে
জিরেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গরমকালে আপনি রান্নায় জিরে দিয়ে খেতে পারেন। আবার জিরে ভেজানো জল খেলে আপনি বদহজমের সমস্যা থেকে মুক্তি পাবেন।
- মৌরি
আমাদের দেশের প্রতিটি রান্নাঘরেই প্রায় মৌরি থাকে। আর মৌরি মুখশুদ্ধি হিসেবে ব্যবহার করা হয়। মৌরি পেট ঠান্ডা করতে খুব কাজে লাগে। গরমে অন্ত্র ভালো রাখতে নিত্যদিন খান মৌরি।
- ধনে
ধনে দেহের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ধনে শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। এমনকি হজম শক্তি বাড়াতে সাহায্য করে ধনে। কারণ এতে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট রয়েছে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- এলাচ
আমরা সকলেই প্রায় রান্নার স্বাদ বাড়াবার জন্য এলাচ দিয়ে থাকি। তবে এলাচ খেলে বমিবমি ভাব, বুক জ্বালা কমাতেও সাহায্য করে। শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এলাচ। গরমে সুস্থ রাখতে আপনিও ভরসা রাখতে পারেন এলাচের ওপর।
- পুদিনা পাতা
গরমকালে আপনি রোজ খান পুদিনা পাতা। এই পুদিনা পাতার জল খেলে আপনার শরীর সুস্থ থাকবে। শুধু তাই নয়, বদহজম, বুক জ্বালার মতন সমস্যা কমবে। শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে পুদিনা পাতা।
- জানুন মশলার উপকারিতা
রান্নাঘরে নিয়মিত রান্নায় দেওয়া মশলা কিন্তু হজমের উন্নতি বাড়াতে সাহায্য করে। রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। তবে আপনি যদি কোনও রকম রোগে আক্রান্ত থাকেন তাহলে এই মশলাগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications