শীতে শরীর সুস্থ রাখতে আপনিও খেতে পারেন সুস্বাদু, স্বাস্থ্যকর এই পুরিগুলি
শীতকাল রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকেরই কমে যায়। আর এসময় শরীর প্রায় সময়ই খারাপ হতে থাকে অনেকের । তাছাড়া অনেকের আবার এই খুব শীত পড়ার কারণে খাবার ইচ্ছাও চলে যায়। তবে এই শীতকালে আপনি কিন্তু এমন কিছু পুরি আছে সেগুলো খেতেই পারেন।
এগুলো যেমন অসাধারণ, ঠিক তেমনি এগুলো কিন্তু খুব পুষ্টিকর। তাছাড়া এগুলি খেলে বড় রোগের ঝুঁকি কমবে। তাছাড়া খাওয়া খুব স্বাস্থ্যকরও। জানুন কোন কোন পুরি আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন।

- মেথি পুরি
মেথি পুরি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খুব সহজেই আপনি ঘরে তৈরি করতে পারবেন। আর মেথিতে অনেক গুণ থাকে। এটি আপনি গমের, আটা, বাজরা জোয়ান, আর বেসন মিশিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। এটি খেতেও কিন্তু অসাধারণ। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা খেলে আপনার বড় রোগের ঝুঁকি কমবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও ।
- ওটসের পুরি
আবার ওটস কিন্তু বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারাও কিন্তু ওটস খান। আপনি যদি ওটস খান এবং তা খেতে যদি আপনার একঘেয়ে লাগে, তাহলে কিন্তু শীতে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন ওটসের পুরি। যা কিন্তু স্বাদেও অসাধারণ। এটি খেলে আপনার পেটও কিন্তু ভর্তি থাকবে। ডালিয়া, উপমা ছাড়াও আপনি ওটসের পুরি করে খেতে পারেন।
- পালংশাকের পুরি
বাজারে বর্তমানে প্রচুর পালংশাক পাওয়া যায়। পালংশাক খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যা বড় রোগের ঝুঁকি কমায়। তাছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন আর আয়রন রয়েছে। তাই আপনি কিন্তু পালংশাক দিয়েও পুরি করে খেতে পারেন। এটি খেতেও কিন্তু অসাধারণ।
- বাজরার পুরি
বাজরার পুরি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যা কিন্তু আপনার ত্বকের জন্য খুব উপকারী। যদি আপনি শীতকালে পাচনতন্ত্র ভালো রাখতে অবশ্যই খেতে পারেন বাজারার পুরি। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications