গরমকালে কোন কোন ফল খেয়ে শরীরকে রাখবেন হাইড্রেট, দেখুন
সূর্যের প্রখর তাপে ঘরের বাইরে বেরোনো যেন দায় হয়ে পড়ছে সকলের। এপ্রিল মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গরমের প্রকোপ কিন্তু বাড়তে শুরু করেছে। এসময় সূর্যের তাপ থেকে নিজেদের রক্ষা করা আমাদেরই দায়িত্ব। সেই সঙ্গে শরীর যাতে ডিহাইড্রেট না হয় তার দিকেও নজর রাখতে হবে।
শরীরে যাতে জলের ঘাটতি না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই গরমকালে শরীর সুস্থ রাখতে ও হাইড্রেট রাখতে হয় নিয়মিত পাঁচটি ফল আপনাকে খেতে হবে। দেখুন কী কী ফল খাদ্য তালিকায় রাখবেন।

- কমলালেবু
কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যদিও এটি শীতকালীন ফল। কিন্তু গরমকালেও বাজারে পাওয়া যায় এই কমলালেবু। এটি যদি আপনি রোজ খান তাহলে কিন্তু আপনার জলের ঘাটতি শরীরে মিটবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- তরমুজ
গ্রীষ্মকালে সকলেরই কিন্তু তরমুজ খেতে ভীষণ ভালো লাগে। আর তরমুজে ৯২ শতাংশ জল থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটিতে কম ক্যালোরি থাকে। এটি খেলে ওজনও কিন্তু আপনার বাড়বে না। এতে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট যৌগ রয়েছে। তাই গরমকালের অবশ্যই খান তরমুজ।
- স্ট্রবেরি
স্ট্রবেরি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। স্ট্রবেরিতে প্রচুর গুনাগুণ রয়েছে। তাছাড়া এতে জলের পরিমাণ সব থেকে বেশি থাকে। এই ফলে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে সাহায্য করে। এতে ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার, ক্যালসিয়ামের মতো যৌগ হবে। এতে হার্ট ভালো থাকবে।
- আনারস
মিষ্টি ফল আনারস কমবেশি সকলেই খেতে ভালোবাসেন। আনারস যে শুধু শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে তা কিন্তু নয়, বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতাও। শরীরে জলশূন্যতা রোধ করতে সাহায্য করে এটি। এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে।
- শশা
গরমকালের রোজ খাদ্য তালিকায় রাখুন শশা। এটি খেলে আপনার শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। এই ফলে ৯৬ শতাংশ জল থাকে। তাই আপনি গরমকালে রোজ শশা খেতে পারেন।












Click it and Unblock the Notifications