ওজন কমিয়ে স্লিম হতে চাইছেন, তাহলে আজ থেকেই ডায়েটে রাখুন এই সুপারফুডগুলি
ওজন কমিয়ে স্লিম ফিগার ধরে রাখতে চান প্রায় সকলেই। তবে জিম করে, প্রচুর হেঁটে বা ডায়েট করে অনেকেই ওজন কিন্তু একদমই নিয়ন্ত্রণে রাখতে পারেন না। অর্থাৎ তারা যাই খান না কেন তাদের ওজন হু হু করে বাড়তে থাকে। যা নিয়ে তারা কিন্তু প্রায় সময় বেশ চিন্তায় পড়ে যান।
আপনি কিন্তু নিত্যদিন ডায়েটে যদি এই ফলগুলি রাখেন তাহলে আপনার ওজন কমবেই। জানুন কোন কোন ফল খেলে চেহারা কমে। যদি আপনি প্রায় সময় শুধু ফল খেয়ে থাকেন, তাহলে আপনার ওজন কমবে তবে। সব ফল খেতে পারবেন না। যে ফলে ফাইবার বেশি থাকে। সেই ফল আপনাকে খেতে হবে। কী কী ফল খাবেন, জানুন।

- বেরি
বেরি জাতীয় ফল খান। যেমন স্ট্রবেরি ব্লুবেরি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ওজন কমাতে সাহায্য করে। কারণ ফাইবার জাতীয় ফল খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। যে কারণে ওজন আপনার হু হু করে কমবে।
- আপেল
আপেল হল ফাইবার সমৃদ্ধ ফল। যা পেট অনেকক্ষণ ভর্তি রাখতে সাহায্য করে। তাছাড়াও আপেল খেলে বড় রোগের ঝুঁকি কমে। বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতাও, ওজন হুহু করে কমতে থাকবে। আর আপেল কিন্তু আপনি সবসময় ধুয়ে খাওয়ার চেষ্টা করবেন। বাজার থেকে কিনেই আপেল খেয়ে নেবেন না।
- কমলালেবু
ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু নিত্যদিন ডায়েটে রাখতে পারেন। এটি শরীর হাইড্রেট রাখার পাশাপাশি আপনার শরীর থেকে বাড়তি ওজন কমাতে সাহায্য করবে। শুধু তাই নয় অন্ত্র ভালো রাখতে, হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এই ফল।
- নাশপাতি
এমন অনেকেই রয়েছেন যারা নাশপাতি খেতে ভীষণ পছন্দ করেন। আর আপনি যদি চেহারা কমাতে চান তাহলে নিত্যদিন খেতে পারেন নাশপাতি। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে আপনার শরীরে জলের ঘাটতি মিটবে। সেই সঙ্গে চেহারাও নিয়ন্ত্রণে থাকবে।
- পাকা পেঁপে
পাকা পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, আমরা তা সকলেই জানি। এতে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যারা হজম ক্ষমতা বাড়াতে চাইছেন তারা অবশ্যই পাকা পেঁপে খাবেন। এটি খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমবে। এমনকি ত্বকও খুব উজ্জ্বল হবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications