Cholesterol: সাবধান! ৪০ পেরোলেই বন্ধ করুন এই খাবারগুলি খাওয়া, না হলে বাড়বে কোলেস্টেরলে মাত্রা

Cholesterol: অফিস ফিরতি পথে বা টিউশন থেকে ফেরার সময় আমাদের খিদে পেলেই আমরা বাইরের ফাস্টফুড খেতে শুরু করেদি। আবার ছুটির দিনে মাঝে মধ্যেই অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়েনি, তবে এটি যে শরীরের উপর বিশেষ প্রভাব ফেলে তা হয়তো আমরা অনেক সময় ভুলে যাই। বাইরের ফাস্টফুড এবং বেশি পরিমাণে তেল মশলা জাতীয় খাবার খেলে কোলেস্টেরলের মাত্রা হু হু করে বাড়তে থাকে। বর্তমানে কোলেস্টেরলে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক।

এমন অনেক খাবার আছে যেগুলি আপনি যদি আজ থেকেই ছাড়তে না পারেন, তাহলে কিন্তু আপনার কোলেস্টেরলের মাত্রা কখনোই নিয়ন্ত্রণে থাকবে না। জানুন কোন কোন খাবার খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়ে।

Cholesterol

  • কোলেস্টেরল কয় ধরনের

কোলেস্টেরল দুই ধরনের হয়ে থাকে। একটি হল LDL (এল ডি এল ) ও অপরটি হল HDL(এইচ এল ডি)। LDL কোলেস্টেরল হল লো ডেনসিটি, এতে রক্তের ঘনত্বের অনেক কম থাকে, আরেকটি হল HDL কোলেস্টেরল হল যেটিতে রক্তের ঘনত্ব অনেক বেশি থাকে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যে ব্যক্তির শরীরে কোরেস্টেরলের মাত্রা বেশি থাকে সেই ব্যক্তির হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা থাকে।

  • ভাজা খাবার

ভাজা জাতীয় যে যেকোনও খাবারও অর্থাৎ তেল-মশলা জাতীয় খাবার প্রচুর পরিমাণ খেলে কোলেস্টেলের মাত্রা বাড়ে। কারণ এতে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট বেশি থাকে। এটি আপনার শরীরে গিয়ে কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেবে। এতে আপনার হার্ট অ্যাটাক হবার সম্ভাবনাও থাকবে প্রবল।

  • রেডমিট

রেডমিট খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। তবে এই খাবারটি কিন্তু বেশি খাওয়া একদমই উচিত না। এতে কোলেস্টেরলের মাত্রা যেমন বৃদ্ধি পায়, তেমন আপনার শরীরও দ্রুত খারাপ হবে। স্ট্রোকের ঝুঁকিও বাড়বে। এতেও কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। যদি আপনাকে প্রোটিন জাতীয় জিনিস খেতেই হয় তাহলে অন্য কোনও প্রোটিন জাতীয় খাবার খান, মাছ, ডিম খেতে পারেন। প্রক্রিয়াজাত মাংস

অনেকেই প্রক্রিয়াজাত মাংস খেতে পছন্দ করেন, থেকে শুরু করেন। এগুলি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য তেমন ভালো নয়। এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়ামের মাত্রা বেশি থাকে। তাই এগুলো খেলে আপনার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে।

Cholesterol

  • ডিমের কুসুম

ডিমের কুসুমে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। তাই আপনি কোলেস্টেরলের মাত্রা যদি বজায় রাখতে চান, তাহলে আপনি ডিমের সাদা অংশ খাবেন কখনোই ডিমের কুসুম খাবেন না।

  • পানীয়

বাজার চলতি অনেক পানীয় রয়েছে যেগুলি খেতে খুব সুস্বাদু, তবে এর পুষ্টিগুণ কিন্তু একদমই নেই। যেমন- কোল্ডড্রিংস, সোডা এই পানীয়গুলি কিন্তু স্বাস্থ্যকর নয়। এগুলি স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এগুলি খেলে আপনার কোলেস্টেলের মাত্রা যেমনি বাড়বে, তেমন ওজন হু হু করে বাড়বে। কারণ এতে চিনির পরিমাণ প্রচুর থাকে।

  • চর্বিযুক্ত খাবার

চর্বিযুক্ত খাদ্য তালিকা থেকে বাদ দেওয়াই ভালো, কারণ চর্বি জাতীয় খাবারে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এগুলি খেলে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে।

  • বেকড জাতীয় খাবার

যদি আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে খাদ্য তালিকার থেকে বাদ দিন বেকড জাতীয় যেকোনোও খাবার। এতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এটি স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+