দুধ ছাড়াও কোন কোন খাবার খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, জানেন
প্রতিটি মানুষের শরীরে ক্যালসিয়ামের খুব দরকার। ক্যালসিয়ামের অভাব হলে হাড়ে ব্যথা, হাঁটু ব্যথা লেগেই থাকে। বর্তমানে এই রোগীর সংখ্যা কিন্তু একটু বেশি। আর ক্যালসিয়ামের কথা উঠলে অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কথা বললে আমাদের প্রথমেই মনে আসে দুধের কথা।
দুধকে আমরা ক্যালসিয়ামের সেরা খাবার বলেই মনে করি। তবে দুধ ছাড়াও এমন অনেক খাবার আছে যাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, সেই খাবারের তালিকায় কোন কোন খাবার রয়েছে, জানেন।

আমাদের নিত্যদিনের খাদ্য তালিকায় আমরা চিয়া বীজ বা আমরান্থ রাখতে পারি। এটি কিন্তু খাবার শরীরের জন্য খুব ভালো। এটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা এক গ্লাস দুধকে হারিয়ে দিতে পারে। এটিও শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়ক।
টোফু হল কম চর্বিযুক্ত একটি খাবার। এটি কোলেস্টেরল মুক্ত খাবার। এটিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম থাকে, যা আপনি খেতে পারেন। নিরামিষাসীদের জন্য এটি একটি দুর্দান্ত খাবার। এটি দেখতে পনীরের মতো।

ক্যালসিয়ামের একটি সেরা খাবারই হল দই। এক কাপ দইয়ে ৩০০ থেকে ৩৫০ গ্রাম ক্যালসিয়াম থাকে, যা আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটাতে সহায়ক। তাই দুধের পরিবর্তে আপনি দইও খেতে পারেন।
ক্যালসিয়ামের সবচেয়ে বড় উৎস হল রাগি। এটি বাজরা নামেও পরিচিত। ১০০ গ্রাম রাগিতে প্রায় ৩৪৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। প্রতি সপ্তাহে যদি আপনি ৪ দিন রাগি খান তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে।

কমলালেবুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই যদি আপনি দুধ খেতে পছন্দ না করেন বা দুধ খেলে আপনার গ্যাসের সমস্যা হয়, তাহলে আপনি কিন্তু কমলালেবু খেতে পারেন। কমলালেবুর রস খেলে যে আপনি আপনার ত্বক ভালো থাকবে। সেই সঙ্গে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে।
কুমড়ো, সূর্যমুখীর বীজ খেতে পারেন। এগুলি খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। তবে শুধু তাই নয়, এটিতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। পুষ্টি ও আপনার শরীরে হবে।
বাদাম দুধের মতই ওট মিল খেতে পারেন। এটি কিন্তু ক্যালসিয়াম কার্বনট যুক্ত খাবার। এটি আপনি নিজেও বানিয়ে খেতে পারেন। এটিতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। শুধু পুষ্টি নয় সঙ্গে থাকে ক্যালসিয়াম। সেইসঙ্গে রয়েছে ভিটামিনও।
ডুমুর খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো। ডুমুর উচ্চ ফাইবার যুক্ত খাবার। তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা যে ডুমুর খেলে সেটি কমবে। আর এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। যাদের হাটু ব্যথা রয়েছে গাটে গাটে ব্যথা হয় তারা যদি নিত্যদিন ডুমুর খান তাহলেই ব্যথা থেকে মুক্তি পাবেন।

পনির খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো। গরুর দুধের চেয়েও ক্যালসিয়াম এতে বেশি থাকে। পনির দিয়ে আপনি নানা রকম রেসিপি রান্না করে খেতে পারেন। পনির খেতেও যেমনি ভালো তো রয়েছে তার নানান গুণও রয়েছে।
ওমেগা থ্রি ফাটি অ্যাসিড সমৃদ্ধ সার্ডিন মাছ আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এটি আপনার চোখ, মস্তিষ্ক শরীর অন্যান্য অঙ্গেও ভালো রাখবে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এটি খাওয়া শরীরের জন্য খুব ভালো।

আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে চাইছেন অথচ খেতে পারছেন না দুধ, দুধে গন্ধ লাগছে তাহলে চিন্তা নেই। বাদামের দুধ খেতে পারেন। বাদামের দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম কার্বনেট থাকে, খনিজ থাকে। বাদাম থেকে তৈরি এই দুধ। এটি খেলে আপনার শরীরও কিন্তু সুস্থ থাকবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications