শীতকালে সূর্যের আলো ছাড়া কীভাবে শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করবেন

প্রতিটি ব্যক্তির শরীরে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে কিন্তু এই ভিটামিন ডিয়ের অভাব অনেকের শরীরে হয়। যেহেতু এসময়ে রোদ্দুর সেভাবে ওঠে না। সেই ক্ষেত্রে ভিটামিন ডিয়ের অভাব হয় অনেকেরই।

তবে সূর্যের আলো থেকে যে শুধু ভিটামিন ডি শরীরে প্রবেশ করে, তা কিন্তু কিন্তু নয়। আপনি কিন্তু সূর্যের আলো ছাড়াও এই খাবারগুলোর মাধ্যমে খুব সহজেই শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করতে পারেন। জানুন কী কী করবেন।

Milk

  • কোন কোন রোগের ঝুঁকি বাড়ে

শরীরে যদি ভিটামিন ডিয়ের ঘাটতি হয় তাহলে ক্যানসারের মতন রোগ হওয়ার ঝুঁকি বাড়ে। আবার পেশি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। কাজ করার ইচ্ছা থাকে না। শরীরে শক্তিও কমে যায়।

  • দুগ্ধজাত খাবার

আপনি যদি নিত্যদিন দুগ্ধজাত খাবার খান, তাহলে আপনার শরীরে কখনোই ভিটামিন ডিইয়ের অভাব হবে না। এতে আপনার হাড় মজবুত থাকবে। তবে অবশ্যই দুধ, দই, ছানা ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন।

  • চর্বিযুক্ত মাছ

যেকোনও চর্বিযুক্ত মাছ খাবেন। এতে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে । তাছাড়াও থাকে ভিটামিন ডি। তাই শীতকালে অবশ্যই আপনি ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করতে চর্বিযুক্ত মাছ খাদ্য তালিকায় রাখবেন। যদি রোজ না খেতে পারেন অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন খাবেন।

  • ডিমের কুসুম

ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। তবে ডিমের কুসুম অতিরিক্ত পরিমাণে খাবেন না। অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগীদের বেশি পরিমাণে কুসুম খাবেন না।

  • মাশরুম

যদি আপনি নিরামিষ খাবার খান, তাহলে শীতকালে অবশ্যই মাশরুম খেতে পারেন। মাশরুম যে শুধু হাড় মজবুত রাখতে সাহায্য করে তা নয়। ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। তাছাড়া আপনার এতে ফ্যাটের পরিমাণ কম থাকে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে।

  • বীজ

চিয়া বীজ, শণের বীজ, বাদাম ইত্যাদি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। তাছাড়া পুষ্টির ঘাটতি পূরণ করতে এগুলি খাওয়া দরকার। এগুলি খেলে আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলি খেলে আপনার হাড় মজবুত হবে। এমনকি হার্টও ভালো থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।

  • পালংশাক

শীতকালে বাজারে প্রচুর পরিমাণে পালংশাক পাওয়া যায়। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। তাছাড়াও থাকে ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের জন্য খুব ভালো। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+