এই খাবারগুলি স্বাস্থ্যকর ভেবে ভুল করছেন না তো, অজান্তেই শরীরে ডাকছেন বিপদ!
বর্তমান সময়ে সকলেই শরীর সুস্থ রাখতে নানান ধরনের খাবারের উপর ভরসা করে থাকেন। তবে ব্যস্ত সময় অনেকেই সব সময়ে রান্না করতে উঠতে পারেন না। বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে খেয়ে নেন অনেকে। বাজার চলতি নানান ধরনের খাবার তারা খান। বেশি বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।
এতে শরীরের নানান রকম সমস্যা দেখা দেয়। আবার এমন অনেকে খাবার আছে যা সকলে স্বাস্থ্যকর ভেবে খান, তবে সেগুলি কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয়। জানুন কোন কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ।

- ডাইজেস্টিভ বিস্কুট
বর্তমান সময়ে সকলেই ডাইজেস্টিভ বিস্কুট খান। যেগুলি ময়দা ও চিনি দিয়ে তৈরি করা থাকে। এগুলি সাধারণ বিস্কুটের থেকে খানিকটা আলাদা হয়। এতে উচ্চ পরিমাণ ক্যালোরি থাকে। যা আপনার ওজন কমানোর তুলনায় বাড়িয়ে দিতে পারে।
- চকোলেট গুঁড়ো
বর্তমান সময় শিশুদের জন্য নানান রকম চকোলেট গুঁড়োর পাউডার পাওয়া যায়। সেগুলিতে ভিটামিন ডিয়ের পরিমাণ অত্যন্ত কম থাকে। যা খেলে শিশুর শরীর খারাপ হতে পারে।
- ব্রাউন ব্রেড
ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য বর্তমান সময়ে বেশিরভাগ সকলেই ব্রাউন বেড খেয়ে থাকেন। এটি না খাওয়াই ভালো। এটি খেলে আপনার ওজন হু হু করে বাড়তে থাকবে। সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। তাই আগেই সাবধান হন।
- পপকর্ন
সিনেমা দেখতে গেলে আমরা সকলেই প্রায় পপকর্ন অর্ডার দিই। তবে এতে বেশি পরিমাণ নুন থাকে। তাছাড়া এতে নানান ধরনের মশলা দেওয়া থাকে। যা খেলে আপনার শরীরের সোডিয়ামের মাত্রা হু হু করে বাড়তে থাকবে।
- জুস
বর্তমান সময়ে বাজারে নানান ধরনের জুস পাওয়া যায়। তবে এই জুসে কিন্তু চিনির মাত্রা বেশি থাকে। এগুলিতে চিনির মাত্রা বেশি থাকায় স্বাদ হয়তো অতুলনীয় তবে এটি স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। তাই খাওয়ার আগে সাবধান হোন আপনি।
- পিনাট বাটার
বর্তমান সময়ের সকলেই ব্রেকফাস্টে পাউরুটির উপর পিনাট বাটার মাখিয়ে খাচ্ছেন। তবে এই পিনাট বাটার খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো নয়। এটি আপনি অল্প পরিমাণে খেতে পারেন। ঘরে তৈরি করে এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে বাজার থেকে কিনে এনে পিনাট বাটার না খাওয়াই ভালো।
- স্বাদযুক্ত দই
ভ্যানিলা, স্ট্রবেরি, ব্লুবেরির স্বাদযুক্ত দই বর্তমান সময়ে বাজারে প্রচুর পাওয়া যায়। এগুলি না খাওয়াই ভালো। কারণ এতে উচ্চ পরিমাণে ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে। যা স্বাস্থ্যের জন্য খারাপ। ঘরে দই পেতে খেলে আপনার শরীর ভালো থাকবে।












Click it and Unblock the Notifications