এই খাবারগুলি খেলেই চড়চড়িয়ে বাড়বে ইউরিকের অ্যাসিডের ব্যথা, নাড়াতে পারবেন না হাত পাও

বর্তমান সময়ে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন এমন রোগীর সংখ্যা অনেক। শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে থাকলে হাত-পা নাড়ানোও খুব অসুবিধার হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, পিউরিন সমৃদ্ধ খাবার খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা হু হু করে বাড়তে থাকে। তাই সেই সময় শরীরের প্রতি যত্ন নেওয়া খুব দরকার।

এসময় প্রোটিন ও পিউরিন সমৃদ্ধ খাবার খাওয়া এড়িয়ে যাওয়া উচিত। ডাল হল প্রোটিনের একটি উৎস। তাই ডাল যদি বেশি খান তাহলে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে থাকবে। গবেষণায় দেখা গেছে, ডালে পিউরিন থাকে। যা শরীরে যাওয়ার পর ভেঙে ইউরিক অ্যাসিডে পরিণত হয়।

Daal

তাই উচ্চ পরিমানে প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে থাকবে। তাই ভুলেও এই ডালগুলি ও এই খাবারগুলি বেশি খাবেন না। এতে আপনার শরীরে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা হু হু করে বাড়তে থাকবে। জানুন তালিকায় কোন কোন খাবার রয়েছে।

  • ছোলার ডাল

ছোলার ডাল হল প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ একটি খাবার। যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, তারা ভুলেও এই ডাল খাবেন না। তাছাড়াও যারা ইউরিক অ্যাসিডের ঝুঁকি কমাতে চাইছেন তারা কিন্তু এই ছোলার ডাল খাওয়া এড়িয়ে চলুন। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। যা কিডনিতে পাথর তৈরি করে।

  • মটর ডাল

মটর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা খেলে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে থাকবে। এমন কি পেট খারাপ হয়। আবার অনেকের পেট ফেঁপে থাকার সম্ভাবনাও থাকে।

  • সয়াবিন

সয়াবিন হল প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। বিশেষজ্ঞরা বলছেন যদি আপনি উচ্চ ইউরিক অ্যাসিডে আক্রান্ত হন, তাহলে ভুলেও সয়াবিন খাবেন না। তাছাড়াও এতে পিউরিন থাকে। সয়াবিন বেশি খেলে বাতের সমস্যা আপনার প্রচুর বাড়তে থাকবে। শুধু তাই নয়, পেট খারাপ হতে পারে।

  • মুসুরির ডাল

মুসুরির ডাল খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য মুসুরির ডল অত্যন্ত ক্ষতিকর। মুসুরির ডাল খেলে ইউরিক অ্যাসিড ক্রমশ বাড়তে থাকবে আপনার। তাই যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন, তারা ভুলেও মুসুরির ডাল খাবেন না।

  • রাজমা

উচ্চ ইউরিক অ্যাসিডে আক্রান্ত ব্যক্তিরা ভুলেও মুখে রাজমা তুলবেন না । এটি পিউরিন ও প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। যা খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে বাড়তে থাকে। ইউরিক অ্যাসিডের সমস্যায় যারা ভুগছেন তারা দ্রুত সুস্থ হতে চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+