Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মারণরোগ ক্যানসারের ঝুঁকি কমাতে গরমে নিত্যদিন পাতে রাখুন এই খাবারগুলি

গরমের দাবদহে নাজেহাল দেশবাসী। এসময়ে শরীরের দিকে একটু বিশেষ নজর রাখতে হয়। নাহলে কিন্তু শরীরের একদমই দফারফা অবস্থা হয়ে যায়। এই সময়ে শরীর সুস্থ রাখাটাই সকলের কাছে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ এসময়ে শরীর প্রচন্ড পরিমাণে ডিহাইড্রেট হতে থাকে। খাবার ভালোভাবে হজম হয় না।

এই গরমে শরীর সুস্থ রাখতে এবং মারণ রোগ ক্যানসারের ঝুঁকি কমাতে আপনি কিন্তু নিত্যদিনকার খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে পারেন। এগুলি খেলে আপনার শরীর ফিট থাকার পাশাপাশি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন, মিনারেলের ঘাটতিও পূরণ হবে। দেখুন গরমকালে কোন কোন খাবার খেলে আপনার ক্যানসার রোগের ঝুঁকি কমবে।

  • বেরি


বেরি জাতীয় ফল গরমকালে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড ও অ্যান্থোসায়ানিনের মতন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আপনি কিন্তু ব্রেকফাস্টে একটি করে বেরি খেতেই পারেন। আপনি দই, স্যালাড, ওটমিলে বেরি দিয়েও খেতে পারেন। আবার স্মুদি করেও খেতে পারেন।

Berry

  • টম্যাটো

টম্যাটো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে। আর তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। টম্যাটো আপনি কাঁচা খেতে পারেন। তাছাড়াও আপনি স্যান্ডউইচে দিয়েই খেতে পারেন। তরকারি দিয়েও খেতে পারেন টম্যাটো। এটি খেলে আপনার শরীর একদম ঠিক থাকবে ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। ত্বক উজ্জ্বল হবে।

  • শাক সবজি

ক্যানসার রোগের ঝুঁকি কমাতে খাদ্য তালিকায় রাখুন শাক-সবজি। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে সালফার সালফোরাফেন,অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খেলে আপনার ক্যানসার রোগের ঝুঁকি কমার পাশাপাশি ত্বকও উজ্জ্বল হবে।

  • পালংশাক, গাজর রোজ খান

আপনি নিত্যদিন পালংশাক, গাজর, বিনস, মটরশুঁটি খাদ্য তালিকায় রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ক্যানসার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। যদি পারেন স্মুদিও করে খেতে পারেন এই সবজিগুলি।

  • লেবু

ক্যানসার রোগের ঝুঁকি কমাতে ভরসা রাখুন যেকোনোও ধরনের লেবুর ওপর। নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন লেবু। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার পাকস্থলী ও খাদ্যনালির ক্যানসার কমাতে সাহায্য কমাতে সাহায্য করবে। যদি পারেন নিত্যদিনের জলখাবারে সাইট্রাস ফল একটি করে রাখার চেষ্টা করুন।

  • রসুন

এমন অনেকেই রয়েছেন যারা রসুন ছাড়া খাবার খেতে পারেন। আপনি কি জানেন রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। রসুনে প্রচুর পরিমাণে অ্যালিসিন থাকে। যা আপনার পাকস্থলী, লিভারের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে প্রোস্টেট ক্যানসার ঝুঁকি কমাতেও আপনি কাঁচা রসুন খেতে পারেন। আবার রান্নাতেও রসুন খেতে পারেন।

  • আদা

আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে জিঞ্জেরল থাকে। তাছাড়াও থাকে আন্টিঅক্সিডেন্ট। শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আদা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে। তাই গরমে আপনি নিত্যদিন খেতেই পারেন আদা।

  • তরমুজ

তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে জল থাকে। যদি নিত্যদিন তরমুজ খান তাহলে কিন্তু আপনার ক্যানসার রোগের ঝুঁকি কমবে। শুধু তাই নয়, প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে তরমুজ। তরমুজ খেলে আপনার চোখ ভালো থাকবে। কারণ, তরমুজে লাইকোপেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ক্যানসার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে। যদি আপনি আর অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+