গরমকালে কোন কোন খাবার খেলে বাড়তে পারে শরীরের তাপমাত্রা ও হিটস্ট্রোকের ঝুঁকি
গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস অবস্থা সকলের। এসময় প্রচুর পরিমাণে জল খেতে হয়। না হলে শরীর ডিহাইড্রেট হতে থাকে। এই সময় হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তবে সবসময় যে জল খেতে ভালো লাগে তা নয়। তাই এসময় প্রচুর পরিমাণে রসালো ফল খেতে হয়। এই মরসুমে রোজ খান তরমুজ, লিচু, আঙুর ইত্যাদি।
এগুলি খেলে হিটস্ট্রোকের ঝুঁকি কমবে। তবে এমন অনেক খাবার রয়েছে যেগুলি আপনি গরমে ছুঁতে পারবেন না। গরমে কোন কোন খাবার খেলে শরীর খারাপ হতে পারে। কোন কোন খাবার শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে পারে, দেখুন।

- মদ
গরমকালে কখনোই অতিরিক্ত মদ খাবেন না। যাতে আপনার শরীর ডিহাইড্রেট করে দিতে পারে। শুধু তাই নয়, এটি বেশি খেলে বাড়তে পারে হিটস্ট্রোকের ঝুঁকি। তাই আগেই সাবধান হোন।
- চা ও কফি
গরমকালে প্রচুর পরিমাণে চা বা কফি খাবেন না। এতে শরীর ডিহাইড্রেট হওয়ার পাশাপাশি আপনার বমি হতে পারে।
- নোনতা খাবার
গরমে প্রচুর পরিমাণে জল খান। পুষ্টি সম্মত খাবার খান। তবে নোনতা খাবার এড়িয়ে চলার চেষ্টা করেন। এতে শরীরের তাপমাত্রা বাড়তে পারে।
- আম
গরমকালে আম প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। তবে আম বেশি না খাওয়াই ভালো। এতে কিন্তু আবার পেট গরম হওয়ার সমস্যা থাকে। আর আম খাওয়ার দু'ঘণ্টা আগে জলে ভিজিয়ে রাখবেন।
- ডিম
গরমকালে প্রত্যেকদিন ডিম খাওয়া এড়িয়ে চলুন। ডিম খেলে বাড়তে পারে শরীরের তাপমাত্রা। এসময়ে ঠান্ডা কিছু খাবার খান।
- দারচিনি, আদা, পেঁয়াজ
দারচিনি,আদা, পেঁয়াজ রসুন ইত্যাদি গরমকালে না খাওয়াই ভালো। এতে শরীরের তাপমাত্রা বাড়াতে পারে। এগুলি প্রত্যেকটি গরম মশলা হিসেবে ব্যবহার করা হয়। যা শরীর গরম করতে সাহায্য করে।
- চর্বিযুক্ত খাবার
এই গরমের মরসুমে এড়িয়ে চলুন চর্বিযুক্ত খাবার। এটি খেলে আপনার হিটস্ট্রোকের সম্ভাবনা থাকবে। শরীর গরম হয়ে যাবে। তাই গ্রীষ্মকালে এই খাবারগুলি খাবেন না।
- মিষ্টি খাবার বা পানীয়
গরমের মরসুমে চিনিযুক্ত যেকোনও খাবার বা মিষ্টি পানীয় এড়িয়ে চলুন। এগুলি ব্লাড সুগারকে বাড়িয়ে দিতে পারে। শরীর ডিভাইড্রেট হতে পারে। আবার খুব ক্লান্ত লাগতে পারে। তাই আগেই সাবধান হোন। যদি আপনি কোনোও রোগে আক্রান্ত থাকেন এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications