মদ ছাড়া আর কোন কোন খাবার খেলে হতে পারে লিভারের ক্ষতি, জানেন আপনি?
আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল লিভার। লিভারে যদি কোনও সমস্যা থাকে বা লিভার যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু শরীরে নানান সমস্যা দেখা দেয়। কারণ লিভার বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে। হজম করতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে মদ খেলে লিভার খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। হতে পারে লিভার সিরোসিসও।
আবার অত্যাধিক পরিমাণে তেল ঝাল মশলা জাতীয় খাবার খেলে লিভারে কিন্তু নানান সমস্যা হয়। এমনকি লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনাও থাকে। তবে শুধুই যে মদ খেলে আপনার লিভারের সমস্যা হবে তা কিন্তু নয়। এই খাবারগুলি প্রচুর পরিমাণে খেলে আপনার লিভারের সমস্যা হতেই পারে। দেখুন কোন কোন খাবার রয়েছে সেই তালিকায়।

- কোল্ডড্রিঙ্ক
চিকিৎসকেরা বলছেন ঠান্ডা পানীয় বেশি একদমই খাওয়া উচিত নয়। যেহেতু সামনেই গরম আসছে সেহেতু সকলেই এই সময়ে কোল্ডড্রিঙ্কে চুমুক দেন। যা শরীরের জন্য একদমই ভালো নয়। শুধু তাই নয়, লিভারের ক্ষতি করার পাশাপাশি আপনার ডায়াবেটিস হু হু করে বাড়িয়ে দেবে। এর পরিবর্তে আপনি ডাবের জল খেতে পারেন।
- তৈলাক্ত ও ভাজা খাবার
চিকিৎসকদের মতে, প্রচুর পরিমাণে তৈলাক্ত ও ভাজা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এতে আপনার লিভারের নানান সমস্যা হতে পারে। ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কারণ, তেল আপনার যকৃতের চারপাশের জমা হতে থাকবে। এটি দীর্ঘদিন জমতে জমতে লিভারের ক্ষতি করে।
- প্রক্রিয়াজাত মাংস
প্রক্রিয়াজাত যেকোনও খাবারই খাওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ। ঠিক তেমনই প্রক্রিয়াজাত মাংসও খাওয়া এড়িয়ে চলাই ভালো। বেশি পরিমাণে প্রক্রিয়াজাত মাংস খেলে লিভারের বড় ক্ষতি হয়। এমন কি ক্যানসার পর্যন্ত হতে পারে। যা আপনার মৃত্যুর কারণ হতে পারে। তাই আগেই সাবধান হোন।
- সোডিয়াম যুক্ত খাবার
যদি আপনি দীর্ঘদিন ধরে সোডিয়াম যুক্ত খাবার খান। তাহলে আপনার লিভারের ক্ষতি হবেই। কারণ এতে প্রচুর পরিমাণে নুন থাকে। নুন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে তা সীমিত পরিমানে। অত্যাধিক পরিমাণে নুন খাওয়া একদমই ভালো নয়। বর্তমানে বাজার চলতি অনেক প্যাকেটে স্যুপ পাওয়া যায়, যাতে নুনের পরিমাণ বেশি থাকে। আবার প্রচুর ফাস্টফুড থাকে প্রচুর নুন। প্যাকেটজাত নানান চিপসে নুনের পরিমাণ বেশি থাকে। যা খেলে আপনার লিভারে ক্ষতি হবে। এতে রক্তচাপ বাড়াতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।












Click it and Unblock the Notifications