জানেন কি এই খাবারগুলি খেয়েই হচ্ছে আপনার অ্যাসিডিটির সমস্যা, মুখে উঠছে টক জলও?
অ্যাসিডিটি, মুখে টক জল ওঠার সমস্যায় ভোগেন প্রায় সকলেই। কারণ, অফিস থেকে ফেরা বা টিউশন থেকে ফেরার পথে অনেকেই কিন্তু ফাস্টফুড খেয়ে থাকেন। যে কারণে অনেকেরই খাবার ভালোভাবে হজম হয় না। আর এর থেকে অ্যাসিডিটির সমস্যা বাড়ে। কারণ আমাদের প্রত্যেকের শরীরে পাকস্থলীতে রয়েছে স্টমাক অ্যাসিড।
এটি আমাদের খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে। অনেক সময় এই অ্যাসিড পাকস্থলী ছেড়ে খাদ্যনালী হয়ে গলা ও মুখে চলে আসে। তখনই কিন্তু এমন সমস্যা শিকার হন সকলে। আপনি কি জানেন কোন কোন খাবার খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে?

- চিপস
বাচ্চা থেকে বয়স্ক সকল ব্যক্তিরাই কিন্তু বাসে, ট্রেনে উঠলেই চিপস খেতে থাকেন। চিপস খেতে কিন্তু অসাধারণ লাগে। এটি খেলে অনেকেরই কিন্তু অ্যাসিড হয়। মুখ, গলা দিয়ে টক জল ওঠে।
- বিরিয়ানি
তাছাড়া লাঞ্চ কিংবা ডিনারে কিংবা সন্ধ্যের সময় অনেকেই বিরিয়ানি খেয়ে থাকেন। যাতে তেল, মশলা ভর্তি থাকে। যা খেয়ে হজম করতে পারেন না অনেকেই। এই জন্য অ্যাসিড হয়। গলা, মুখে ওঠে টক জলও। আর এই অস্বস্তি কমাতে সকলকেই কিন্তু অ্যাসিড কমানোর ওষুধ খেতে হয়।
- চকোলেট
এমন অনেকেই রয়েছেন যারা চকোলেট খেতে কমবেশি ভীষণ ভালোবাসেন। তাই সময় সুযোগ হলে সকলেই কিন্তু চকোলেটে কামড় বসান। চকোলেটে প্রচুর পরিমাণে চিনি, ফ্যাট, ক্যাফেইন জাতীয় উপাদান থাকে। যা খেলে আপনার অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকে। তাই ভুলেও নিত্যদিন চকোলেট খাবেন না।
- চা বা কফি
চা-কফি খাওয়ার অভ্যাস রয়েছে প্রায় সকলেরই। আসলে চাতে ট্যানিন নামক একটি উপাদান থাকে। আর কফিতে থাকে ক্যাফেইন। এই দুটি পাকস্থলীতে গিয়ে আপনার অ্যাসিড ক্ষরণ বাড়াতে সাহায্য করে। আর যে কারণে আপনার মুখে ওঠে টক জলও। তাই সারাদিনে দু’কাপের বেশি চা বা কফি না খাওয়াই ভালো। এতে কিন্তু শরীরে নানান সমস্যা হয়। হতে পারে বদহজমের সমস্যাও।
- জাঙ্ক ফুড
জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলাই স্বাস্থ্যের জন্য ভালো। কারণ জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে তেল, ঝাল, মশলা, নুনের পরিমাণ বেশি থাকে। যা খেলে খাবার ভালোভাবে হজম করতে পারে না অনেকেই। গলা দিয়ে টক জল উঠে আসে। তাই আগেই সাবধান হোন আপনি।












Click it and Unblock the Notifications