এই খাবারগুলি খেয়ে অগোচরে কিডনির ক্ষতি করছেন না তো, তালিকায় কোন কোন খাদ্য রয়েছে?
আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল কিডনি। যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এবং শরীর থেকে টক্সিন ও বর্জ্য পদার্থ নির্গত করতে সাহায্য করে। কিডনি বিকল হয়ে গেলে শরীরে নানান সমস্যা দেখা দেয়। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের।
এই কিডনি ভালো রাখতে গেলে আপনাকে নিত্যদিন আন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। তেল ঝাল মশলা এড়িয়ে চলতে হবে। কিডনি সুস্থ রাখতে গেলে এমন অনেক খাবার রয়েছে যেগুলি আপনি খেতে পারবেন না। নিত্যদিনের আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এগুলি। না হলে কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে।

- নুন
নুনে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে। যদি আপনি বেশি নুন খান তাহলে আপনার শরীরে রক্তচাপ বাড়বে। যার বিশেষ প্রভাব পড়বে কিডনির উপর। তখন আপনার কিডনি থেকে ঠিক ভাবে বর্জ্য পদার্থ বের হতে পারবে না। যা আপনার শরীরকে ক্রমশ খারাপ করে দেবে। শুধু তাই নয়, এতে আপনার হাড় আসতে আসতে দুর্বল হতে থাকবে। তাই আগেই সাবধান হোন।
- চিনি
আবার এমন অনেকেই রয়েছেন যারা অতিরিক্ত পরিমাণে চিনি খান। এতে কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে না। বেশি মিষ্টি জাতীয় খাবার খেলে কিডনির উপর বিশেষ চাপ পড়বে। এতে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি কিডনি অকেজো পর্যন্ত হতে পারে।
- কলা
কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কলায় প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম থাকে। যদি আপনি বেশি পরিমাণে কলা খান তাহলে শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়তে পারে। যা কিডনির উপর পুরোপুরি ক্ষতিকর প্রভাব ফেলবে। এতে কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। তাই কলা খেলে সীমিত পরিমানে খাবার চেষ্টা করুন। তাছাড়াও ডায়াবেটিস রোগীদের কলা না খাওয়াই ভালো।
- প্রক্রিয়াজাত খাবার
প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণ এতে নুনের পরিমাণ বেশি। যা খেলে কিডনিতে নানান সমস্যা সৃষ্টি করতে পারে। এমন অনেক খাবার আছে যাতে ফসফরাসের মাত্রা বেশি থাকে। যা কিডনির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
- ধূমপান এড়িয়ে চলবেন
অতিরিক্ত পরিমাণে ধূমপান করলেও কিন্তু কিডনিতে খারাপ প্রভাব পড়ে। এতে আপনার কিডনি রোগের ঝুঁকি আরোও বাড়বে। কিডনি ভালো রাখতে অবশ্যই মানুন এগুলি।












Click it and Unblock the Notifications