ব্রেকফাস্টে রোজ রাখছেন স্মুদি, গরমে খেয়ে ঠিক করছেন তো নাকি বিপদ ডাকছেন?
সকালের খাবার অর্থাৎ ব্রেকফাস্ট প্রত্যেকটি মানুষেরই খুব জরুরি। ব্রেকফাস্ট সঠিক করলে তবে কিন্তু শরীর সুস্থ থাকে এবং সারাদিন কাজের এনার্জি পাওয়া যায়। অনেকেই সকালে ভারী খাবার খেতে পছন্দ করেন না।
পেট ভরানোর জন্য, শরীরের শক্তি পাওয়ার জন্য আপনি হাই প্রোটিন যুক্ত স্মুদি খেতেই পারেন। এতে শরীর কিন্তু খুব ভালো থাকে।

- গরমকালে স্মুদি খাওয়া কি ভালো?
গরমকালে স্মুদি খাওয়া শরীরের জন্য ভালো। এতে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। আর যে ব্যক্তি নিত্যদিন স্মুদি খান তাঁর শরীরে ফাইবার, প্রোটিন, ভিটামিন, খনিজের ঘাটতি পূর্ণ হয়। যদি আপনি রোজ দুগ্ধজাত কোনও খাবার, ফল শাক-সবজি রাখেন তাহলে তো কোন কথাই নেই।
- পুষ্টির ঘাটতি পূরণ হবে
গরমে নিত্যদিন স্মুদি খেলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। তার সেই কারণে আপনি দই বা দুধ, ফল দিয়ে স্মুদি খেতে পারেন। এতে কিন্তু অবশ্যই চিনি কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন।
- এনার্জি পাবেন
নিত্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি স্মুদি খান তাহলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। শরীর সতেজ থাকবে। স্মুদি খাওয়ার সঙ্গে সঙ্গে পারলে একটি করে ফল খাবেন। তাহলে সারাদিন কাজের এনার্জি পাবেন।
- বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
সারাদিন শরীরে শক্তি বজায় রাখতে ও কাজের এনার্জি পেতে অবশ্যই খান স্মুদি। স্মুদি খেলে আপনার খিদেও কিন্তু সহজে পাবে না। ব্রেকফাস্টে যারা এটি খান তাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়ে।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে
নিত্যদিন ফাইবার সমৃদ্ধ খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। মল নরম হয়। এমনকি অন্ত্র ভালো থাকে। তাই ডায়েটে নিত্যদিন রাখুন স্মুদি। অবশ্যই এতে ফল বা শাক সবজি রাখার চেষ্টা করবেন। কোনও ফল দিয়ে স্মুদি তৈরি করে খেলে আপনার পেটও কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে।
- কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
স্মুদি খাওয়ার পাশাপাশি নিত্যদিন প্রচুর পরিমাণে ফল শাক-সবজি খাবেন। তেল-ঝাল, মশলা কম খাবেন। এতে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।












Click it and Unblock the Notifications