এই এক গ্লাস শরবতেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে দূর, বাড়বে হজমশক্তিও, জানুন গুনাগুণ
গরম পড়তে আর বেশিদিন বাকি নেই। আর এই সময়ে কড়া রোদ্দুরের প্রখর তাপে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। শুধু তাই নয়, এসময় অনেকের প্রেসার কমে যায়। তারপর শরীর ক্লান্ত লাগে, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন অনেকে। হজমশক্তির সমস্যা হয়।
একটু মশলা খাবার খেলে বমি বমি ভাব লাগে। তাই এই সময়ে শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে। না হলে শরীর খারাপ লাগে। তাই এই সময় যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে চান, হজম শক্তি বাড়াতে চান তাহলে অবশ্যই খাদ্য তালিকায় রাখুন ছাতু।

- কী কী উপাদান রয়েছে
ছাতু খেলে আপনার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রণ, ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হবে। এটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেবে। হজম শক্তিও বাড়াবে। গরমকালে আপনি ছাতু মেখে খেতে পারেন, আবার ছাতুর শরবত করে খালি পেটে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটা কিন্তু ত্বকেরও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, জানুন ছাতুর গুনাগুণ সম্পর্কে।
- হজমশক্তি বাড়াবে
ছাতুতে প্রচুর প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা ও দূর করে সাহায্য করে। এতে মাইক্রোবায়োম বজায় রাখতে সাহায্য করে। ছাতুতে উচ্চ প্রোটিন , অ্যামিনো অ্যাসিড থাকে। যা আপনার পেশী শক্ত করতে সাহায্য করবে।
- শরীর ঠান্ডা রাখে
ছাতু খেলে শরীর ভেতর থেকে ঠান্ডা হয়। যদি আপনি রোজ খালি পেটে সকালবেলা এক গ্লাস করে ছাতুর শরবত খান তাহলে আপনার শরীর ঠান্ডা থাকবে। পেট গরম হবে। এমনকি অন্ত্র ভালো রাখতেও সাহায্য করে ছাতু।
- শরীর থাকবে হাইড্রেট
গরমকালে সকলেরই শরীর হাইড্রেট রাখতে চান। এসময় প্রচুর পরিমাণে জল খেতে হয়। না হলে বমি বমি ভাব লাগে। হজমশক্তির অভাব হতেই থাকে। তাই ছাতু খেলে শরীর আপনার ডিহাইড্রেট হবে না। জলের সঙ্গে বা বাটার মিল্কের সঙ্গে ছাতু মিশিয়ে খেলে আপনার শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। শরীর থেকে যে ইলেকট্রোলাইট বেরিয়ে যায় তা পূর্ণ করতে সাহায্য করবে এই ছাতু। এছাড়াও আপনি শরীরে খুব শক্তি পাবেন।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
শরীর সুস্থ রাখতে, হজমশক্তি বাড়াতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন একগ্লাস করে ছাতু। এটি খেলে আপনার শরীরের শক্তি বাড়বে, মৌসুমী রোগ ও যেকোনোও সংক্রমণ থেকে বাঁচতে ছাতু খাওয়া খুব দরকার। যেহেতু এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিনের মত পুষ্টিগুণ থাকে। তাছাড়াও থাকে ভিটামিন সি, আয়রন, জিঙ্ক। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াবে ও শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications