ক্যানসার থেকে হার্ট অ্যাটাকের যম এই বীজ, শুধু খান এইভাবে
কুমড়ো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। অনেকেই কুমড়ো খেয়ে ফেলে দেন বীজ। তবে এই বীজে রয়েছে অনেক গুণ। কুমড়ো বীজকে পেপিটাস বলা হয়।
যে ব্যক্তি নিত্যদিন কুমড়োর বীজ খান তাঁর শরীর একেবারে ফিট থাকে। কুমড়োয় বীজে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম থাকে। তাছাড়াও থাকে ভিটামিন। যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

- কী কী উপাদান রয়েছে
কুমড়ার বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়াও থাকে ক্যারোটিনয়েড, ভিটামিন ই। অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এই বীজ খেলে প্রদাহ কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কুমড়োর বীজ।
- রক্তে শর্করার মাত্রা বাড়বে না
আপনি কি জানেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কুমড়োর বীজের জুরি মেলা ভার। কারণে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম থাকে । যদি আপনি নিত্যদিন কুমড়োর বীজ খান তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়বে না। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। কোলেস্টেরলের মাত্রা কমবে। এমনকি কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কুমড়োর বীজ।
- প্রোস্টেট ও মূত্রাশয়ের ক্যানসারের ঝুঁকি কমবে
যে ব্যক্তি নিত্যদিন কুমড়োর বীজ খান তাঁর প্রোস্টেট ও মূত্রাশয়ের সমস্যা কমবে। এটি খেলে মূত্রাশয় সবসময়ই ভালো থাকে। এতে প্রচুর পরিমাণে ফাইবার, গ্লাইসেমিয়া থাকে। যা প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়। মূত্রনালীতে কোনও ব্যাধি হওয়া থেকে আটকাবে।
- চোখ ভালো রাখতে কী খাবেন
দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে কুমড়ো, কারণে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাছাড়াও চোখ ভালো রাখতে সাহায্য করে এই সবজির বীজ।
- হার্ট ভালো থাকে
যদি আপনি হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন খান। কুমড়োর বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই এটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, কোলেস্টেরলের মাত্রা কমবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে অনেকটাই। তাই আজ থেকেই খান এগুলি।
- রাতে ভালো ঘুমাতে খান এই বীজ
প্রচুর পরিশ্রম করার পরেও রাতে সঠিকভাবে ঘুমোতে পারছেন না। রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য খান কুমড়োর বীজ। এতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে। সেরাটোনিন, মেলাটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই বীজ। তাই এর আপনি যদি নিত্যদিন কুমড়োর বীজ খান। তাহলে আপনার ঘুম খুব ভালো হবে।
- কীভাবে খাবেন
কুমড়ো বীজ আপনি সেদ্ধ, ভেজে, কিংবা তরকারি দিয়েও খেতে পারেন। আবার অনেকে স্যুপেও দিয়ে খান। এই ভাবে কুমড়োর বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। যদি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications