খারাপ কোলেস্টেরলের যম, ভালো রাখে হার্ট! ডাক্তারের খরচ বাঁচাতে নিত্যদিন পাতে রাখুন ডাল
নিরামিষাশী ব্যক্তি থেকে আমিষাশী ব্যক্তি সকলেই কিন্তু নিত্যদিনের খাদ্য তালিকায় ডাল রাখেন। ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তা মটর ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, মুগ ডাল যাই হোক না কেন। প্রোটিনের ঘাটতি পূরণ করতে এবং শরীরের শক্তি বজায় রাখতে নিত্যদিন ডাল খেয়ে থাকেন সকলেই।
ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন থাকে। যা খেলে আপনার হজম ভালো হবে। জানেন নিত্যদিন ডাল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে? শরীরের কী কী সমস্যা দূর হয় ডাল খেলে?

ছবি সৌজন্য- pexels
প্রোটিনের ঘাটতি পূরণ হবে
ডাল খেলে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হয়। ডাল খেলে আপনার পেশি আরও শক্তিশালী হবে। আপনার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। এমনকি বড় রোগের ও ঝুঁকি কমবে।
হজম ভালো হবে
যদি আপনি খাবার ভালো হজম করতে চান, শরীরে ফাইবারের ঘাটতি পূরণ করতে চান তাহলে অবশ্যই নিত্যদিন ডাল খাবেন। ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। প্রত্যেকটি খাবার কিন্তু আপনি ভালোভাবে হজম করতে পারবেন।
হৃদরোগের ঝুঁকি কমবে
হৃদরোগের ঝুঁকি কমাতে ডাল খাওয়া খুব দরকার। নিয়মিত যে ব্যক্তি ডাল খান তার হার্টের কোনও রোগ হয় না। এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। ডালে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, যদি আপনি নিত্যদিন ডাল খান, তাহলে আপনার রক্তচাপের ঝুঁকি কমবে। এমনকি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কিন্তু বাড়বে না।
ওজন নিয়ন্ত্রণে থাকবে
ওজন নিয়ন্ত্রণে রাখতে ডাল খাওয়া খুব দরকার। ডালে উচ্চ প্রোটিন ও ফাইবার থাকে। যেহেতু ডালে ফাইবার থাকে, যা খেলে আপনার পেট ভরে। খিদে কম পাবে। আর ডাল খেলে আপনার শরীরের চর্বি কমতে থাকবে। যারা ডায়েট করছেন তাঁদের ডাল খাওয়া খুব দরকার।
রক্তাল্পতার ঝুঁকি কমবে
ডালে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি থাকে। যা রক্তাল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে, তাছাড়াও ডালে প্রচুর পরিমাণে আয়রন থাকায় আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে। গর্ভবতী মহিলাদের ডাল খাওয়া খুব দরকার। এতে তাদের ভ্রূণের বিকাশ ভালো হয়। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে অবশ্যই ডাল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications