এই রোগগুলিকে বশে রাখতে শুধু দুধের সঙ্গে খান রান্নাঘরে থাকা এই মশলাগুলি

দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যা হাড় মজবুত থাকে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। তাই শিশু ও বয়স্ক ব্যক্তিদের নিত্যদিনে এক গ্লাস করে দুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে দুধের সঙ্গে যদি আপনি গোলমরিচ ও হলুদ খান, তাহলে কিন্তু আপনার শরীর আরও সতেজ থাকবে। কমবে বড় রোগের ঝুঁকিও। জানুন দুধের সঙ্গে গোলমরিচ ও হলুদ খাওয়ার উপকারিতা সম্পর্কে।

milk

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে অবশ্যই দুধে হলুদ ও গোলমরিচ মিশিয়ে খাবেন। এতে আন্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। নিয়মিত এটি খেলে বড় রোগেরও ঝুঁকি কমতে থাকে।

  • বদহজমের সমস্যা কমবে

পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে হলুদ ও গোলমরিচ। যদি এগুলি দুধে মিশিয়ে খান। তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। পাকস্থলী ভালো থাকবে। যা আপনার ফুসফুস ভালো রাখতে, গ্যাস, বদহজমের সমস্যা কমাতে সাহায্য করবে। আবার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা কমাতেও সাহায্য করবে।

  • সর্দি-কাশির ঝুঁকি কমবে

যদি আপনি শীতে দুধে হলুদ, গোলমরিচ মিশিয়ে খান, তাহলে সর্দি-কাশির ঝুঁকি কমবে। তাছাড়া গলা ব্যথা থাকলে তা কমবে। ঘন ঘন কাশি হলে তাও কিন্তু কমবে। এমনকি গলা খুশখুশ কমাতেও সাহায্য করবে এগুলি।

  • ফোলা, ব্যথা কমবে

এই শীতকালে যেহেতু সকলের হাত-পায়ে ফোলা বেড়ে যায়, ব্যথা বাড়ে। এক্ষেত্রে ফোলা ভাব কমাতে, ব্যথা কমাতে আপনি কিন্তু হলুদ ও গোলমরিচগুঁড়ো মিশিয়ে খেতে পারেন। অবশ্যই দুধে দিয়ে এগুলি দিয়ে খাবেন। এতে আন্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে।

  • ডায়াবেটিসের ঝুঁকি কমবে

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আপনি ভরসা রাখতে পারেন হলুদ ও গোলমরিচের ওপর। যা কিন্তু আপনাকে দুধে দিয়ে খেতে হবে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তবে নিয়মিত খেতে পারবেন। তবে যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+