Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘরের তৈরি আচারে রয়েছে এত উপকার, আগে জানতেন কি, কী কী গুণ রয়েছে?

গরমকালে সকলেই কিন্তু আচার খান। আর তাছাড়া যখন খাওয়ার রুচি থাকে না তখন কিন্তু আচার খেলে মুখের স্বাদ ফেরে। খেতেও বেশ ভালো লাগে। ফলের রাজা আমের আচার খেতে কেনা ভালবাসেন বলুন!

তবে আচার খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। মশলাদার ঝাল, টক, মিষ্টি আচার খেলে শরীরের কী কী উপকারে লাগে, জানুন।

mango pickle

  • কী কী উপাদান রয়েছে

আপনি কি জানেন আমের আচারে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম থাকে। যা আপনার শরীরে অনেক উপকারে লাগবে। এমনকি বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।

  • মানসিক চাপ কমবে

আমের আচারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার মানসিক চাপ কমাবে। সেই সঙ্গে ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই আচার। শুধু তাই নয়, আপনি যদি কোনও রোগে আক্রান্ত থাকেন সেটি থেকেও মুক্তি পাবেন। কারণ এতে প্রচুর পরিমাণে হলুদ, মেথি দেওয়া থাকে। আর মেথি বীজের গুঁড়োতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খেলে কমে মানসিক চাপ কমে।

  • খাবার ভালো হজম হবে

যদি আপনি খাবার ভালোভাবে হজম করতে চান তাহলে ভরসা রাখতে পারেন আমের আচারের উপর। কারণ আমের আচার তৈরি করার সময় সরষে, হিং, মেথির বীজ দেওয়া হয়। এটি পেটের জন্য খুব ভালো। এগুলি খেলে হজম ভালো হয়। কাঁচা আমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও সাহায্য করবে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা খেলে আপনার বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। এমনকি শরীরে শ্বেত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এই আচার। কাঁচা আমের প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেন্টরি, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে।

  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে

আপনি যদি নিত্যদিন আমের আচার খান তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। যেহেতু এতে মেথি বীজ থাকে। এতে চিনির পরিমাণ কম থাকে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আমের আচার।

  • ওজন কমে

আমের আচারে লঙ্কার গুঁড়ো এবং সর্ষের বীজ থাকে। যা আপনার শরীরে মেদ বাড়বে দেবে না। ওজন কমাতেও সাহায্য করে আমের আচার। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার পেট অনেকক্ষণ ভর্তি রাখবে।

  • হার্ট ভালো থাকে

হৃদরোগের ঝুঁকি কমাতে নিত্যদিন খান আমের আচার। কারণে এই আচারে যে মশলাগুলি দেওয়া হয় তাতে প্রচন্ড পরিমাণে অ্যান্টিক্সিডেন্ট থাকে। যা কিন্তু মানসিক চাপ কমাতেও সাহায্য করে। হার্ট ভালো থাকে। আমের আচারে যেহেতু হলুদ দেওয়া হয় আর হলুদে আন্টিঅক্সিডেন্ট থাকে। তবে যেকোনোও আচার বেশি পরিমাণে খাবেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+