হাজার রোগের দাওয়াই মাখানা, সুপার ফুডটি খেয়ে কঠিন রোগকে বলুন গুড বাই
স্বাস্থ্যকর খাবারের কথা ভাবলে আমাদের প্রথমেই যার নাম মাথায় আসে তা হল মাখানা। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারা কিন্তু নিত্যদিনই মাখানা ডায়েটে রাখতে পারেন। তাছাড়াও মাখানাতে রয়েছে নানান গুণ।
এতে থাকে ফাইবার, ক্যালসিয়াম, আয়রণ, কার্বোহাইড্রেট। প্রোটিনযুক্ত মাখানা খেতে কেনা ভালোবাসে বলুন! আপনিও কি নিত্য দিনের খাদ্য তালিকায় রাখছেন মাখানা। জানুন মাখানা খাওয়ার উপকারিতা সম্পর্কে?

- জানুন মাখানার পুষ্টিগুণ সম্পর্কে
১০০ গ্রাম মাখানাতে রয়েছে প্রচুর গুণ, দেখুন কী কী রয়েছে। এতে প্রোটিন থাকে ৯.৭ গ্রাম, ফাইবার থাকে ১৪.৫ গ্রাম, ক্যালোরি ৩৪.৭ গ্রাম, ক্যালসিয়াম থাকে ৬০ মিলিগ্রাম, আয়রন ১.৪ মিলিগ্রাম, কার্বোহাইডেট ৭৬.৯ মিলিগ্রাম থাকে।
- হাড় ও দাঁত
আপনি কি জানেন পদ্মের বীজ এই মাখানা খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যা আপনার হাড় ও দাঁতের জন্য খুব ভালো। যারা বাতের সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিত্যদিন খেতে পারেন এই মাখানা। আর এই মাখানা খেলে আপনার হাড় কিন্তু কখনোই ভেঙে যাবে না।
- কিডনি
মাখানাতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। তাই যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য মাখানা খাওয়া খুব দরকার। এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে।
- হার্ট
হার্ট ভালো রাখতে চাইছেন তাহলে অবশ্যই খেতে পারেন মাখানা। কারণে এতে ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। আর ম্যাগনেসিয়াম হার্ট ভালো রাখতে সাহায্য করে। এই মাখনা যদি আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কখনোই আপনার হার্ট অ্যাটাক হবে না।
- ওজন
আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন খান মাখানা। এটি আপনার ওজনও কিন্তু নিয়ন্ত্রণে রাখবে। অল্প পরিমাণ মাখানা খেলে পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকে। আর পেট ভর্তি থাকায় আপনার খিদেও কিন্তু খুব সহজে পাবে না।
- পেশি
পেশি শক্তিশালী রাখতে মাখানা জুরি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। যা আপনার পেশি আরও শক্তিশালী করবে। আজ থেকে নিয়মিত মাখানা খাওয়া শুরু করুন।
- মানসিক চাপ
বর্তমান সময়ে কাজের চাপ, বাড়ির চাপে প্রায় জর্জরিত সকলেই। আর এইসব কারণে মানসিক চাপও কিন্তু সকলের বাড়তে থাকে। যদি আপনিও এরকম মানসিক চাপে ভুগতে থাকেন। তাহলে ভরসা রাখতে পারেন কয়েকটা মাখনার উপর। রাতে ঘুমাবার আগে এক গ্লাস দুধের সঙ্গে যদি মাখানা খান রাতে কিন্তু আপনার ভালো ঘুম হবে। সঙ্গে কমবে মানসিক চাপও।
- মাখানা কীভাবে খাবেন?
আপনি মাখনা কাঁচা বা ভাজা দুটোই খেতে পারেন। তবে ঘিতে ভেজে মাখানা যদি খান তাহলে কিন্তু হাড় আপনার বেশি মজবুত হবে। আবার আপনি রায়তাতেও মাখানা দিয়ে খেতে পারেন। সকালের ব্রেকফাস্টে বা সন্ধের টিফিনে মাখানা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।












Click it and Unblock the Notifications