শীতে চুটিয়ে খাচ্ছেন মটরশুঁটি, খেয়ে ঠিক করছেন তো? জানুন উপকারিতা সম্পর্কে
মটরশুঁটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়। সবুজ মটরশুঁটি খেলে আপনার বড় রোগের ঝুঁকি কমবে। শুধু তাই নয়, আর এতে কিন্তু শরীর ভালো থাকে। জানুন শীতে মটরশুঁটি খাওয়ার উপকারিতা সম্পর্কে।
যদি আপনি শীতকালে এবার শরীর সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই ব্রেকফাস্টে এখন নিত্যদিন মটরশুঁটি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। জানুন শীতকালে মটরশুঁটি খাওয়ার উপকারিতা সম্পর্কে জানুন।

- আয়রনের ঘাটতি পূরণ হবে
এই মরসুমে যদি আপনি নিত্যদিন মটরশুঁটি খান, তাহলে আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে, অক্সিজেনের পরিমাণও শরীরে ঠিক থাকবে। যেমন- ডাল, সবজিতে নিত্যদিন মটরশুঁটি দিয়ে খেতে পারেন।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে
আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে চান, তাহলে অবশ্যই রোজ খান মটরশুঁটি। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ফাইবার থাকার কারণে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। এমন কি মলও খুব নরম হবে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
যদি আপনি শীতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে অবশ্যই খান মটরশুঁটি । এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে।
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমবে
মটরশুঁটিতে যেহেতু ফাইবার থাকে, যা আপনার হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। আর মটরশুঁটি খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। সামান্য পরিমাণ মটরশুঁটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। যে কারণে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে।
- ত্বক উজ্জ্বল থাকবে
মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করে। এই মরসুমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আপনিও নিত্যদিন খান এই মটরশুঁটি।
- ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি ব্লাড সুগারও নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে যদি আপনি ত্বকের উজ্জ্বলতা শীতকালে বজায় রাখতে চান তাহলে অবশ্যই নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন মটরশুঁটি। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications