শরীর একদম ফিট রাখতে নিত্যদিন এই ভাবে খান রসুন, দেখুন তো উপকার কিনা?
রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। রসুন শুধু আমরা খাওয়ার জন্য ব্যবহার করি তা কিন্তু নয়। আয়ুর্বেদ শাস্ত্রে, রসুনকে ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়।
ডাল থেকে সবজি, চাটনি, স্যুপ, তরকারি মাছ, মাংস রান্নায় কিন্তু রসুন ব্যবহার করা হয়। রসুন খাবারের স্বাদ বাড়াবার পাশাপাশি শরীরের জন্য উপকারী। রসুনে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। জানুন উপকারিতা সম্পর্কে।

- জানুন পুষ্টিগুণ সম্পর্কে
রসুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যান্টিইনফ্লেমেটরি, আন্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। তাই রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি অল্প পরিমাণে রসুন রোজ খান তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরলের মতন সমস্যাও দূর হবে।
- রক্তে শর্করার মাত্রা কমবে
রসুন দিয়ে চা বানিয়ে আপনি খেতে পারেন। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। শুধু তাই নয়, কোলেস্টেরলের মাত্রা দূর করতে পারে রসুন। এই চা বানাতে আপনাকে রসুন ভালোভাবে থেতলে নিতে হবে। তারপর এক কাপ বা দেড় কাপ জলে ভালোভাবে রসুনটা ফুটিয়ে নিতে হবে। তাতে দিয়ে দিতে হবে সামান্য চা পাতা আর দারচিনি দিয়ে তারপর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন। চাইলে এটিতে আপনি লেবুর রসও দিতে পারেন।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
খালি পেটে কাঁচা রসুন খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা শরীরে হু হু করে কমতে থাকবে। এমন কি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি রক্তকে পাতলা রাখতেও সাহায্য করে। যদি রোজ সকালবেলা এক থেকে দুই কোয়া রসুন আপনি চিবিয়ে খান। তারপর রসুন খাওয়ার পর যদি অল্প জল খেয়ে নেন, তাহলে কিন্তু আপনার রক্ত কখনই জমাট বাঁধবে না।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
কাঁচা রসুনের পাশাপাশি আপনি ভাজা রসুন খেতে পারেন। এটিও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। তেল ছাড়া কড়াইতে রসুন হালকা করে ভেজে নিন। এটি যদি খান তাহলে আপনার খিদে বেশি পাবে না। ওজন নিয়ন্ত্রণের থাকবে। রক্তে শর্করার মাত্রাও কিন্তু বেশি বাড়বে না। তাই আজ থেকে আপনি ডায়েটে যোগ করুন রসুন। যদি কোনও রোগে আপনি আক্রান্ত থাকেন তাহলে রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications