বর্ষায় দু’কোয়া রসুন চিবিয়ে খেলে পাবেন ম্যাজিকের মতো উপকার, শরীর থাকবে তরতাজাও

রসুনে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যা আমরা কমবেশি সকলেই জানি। রসুনের প্রচুর পরিমাণে সেলেনিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, জিঙ্ক, পটাশিয়াম থাকে। যা শরীরের জন্য খুব ভালো। যদি আপনি বর্ষাকালে নিত্যদিন রসুন খান, তাহলে শরীরে কোনও রোগই থাকবে না আপনার। শুধু তাই নয়, এতে শরীরও একদম ফিট থাকবে।

কারণ রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। সকালবেলা তাই নিত্যদিন খালি পেটে কিন্তু দুটো করে রসুন চিবিয়ে খেতে পারেন। দেখুন তো উপকার পান কিনা?

garlic

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

যদি আপনি বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে অবশ্যই ভরসা রাখুন দু’কোয়া রসুনের উপর। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাস জনিত কোনও সমস্যা আপনার হবে না। সর্দি কাশি থেকে মুক্তি পাবেন। এমন কি বড় রোগের ঝুঁকিও কমবে।

  • বাতের ব্যথা মুক্তি পাবেন

বাতের ব্যথা থেকে মুক্তি পেতে অবশ্যই ভরসা রাখুন রসুনের উপর। তাছাড়া যাদের পা ফুলে যাওয়ার সমস্যা রয়েছে তাও কিন্তু কমতে থাকে। রসুন তেলে গরম করে সেটি খেতে পারেন। তাহলে কিন্তু পায়ের ব্যথা, ফোলা সহজেই কমবে।

  • ত্বকের সমস্যা

যদি আপনি ত্বকের সমস্যা দূর করতে চান, তাহলে অবশ্যই রসুন খান। বর্ষাকালে অনেকের ত্বক লাল হয়ে যায়, ত্বকে চুলকানি হয়, চুলকানির মতন সমস্যা দেখা দেয় তা থেকে আপনি যদি মুক্তি পাবেন।

মুখে যদি প্রচুর পরিমাণে ব্রণও বেরোয়, তাহলে উষ্ণ গরম জলের সঙ্গে রসুন দু’কোয়া চিবিয়ে খান। এতে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে ও ব্রণ কমে যাবে। ত্বক ভীষণ উজ্জ্বল থাকবে।

  • হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন

বৃষ্টির কারণে অনেকেই এই সময় জিমে যেতে পারেন না। তাদের কিন্তু হজমের সমস্যা লেগেই থাকে। যদি এমন সমস্যায় আপনার হয়, তাহলে বর্ষাকালে ভাজা খাবার একদমই খাবেন না। এতে হজমের সমস্যা বাড়ে। এর থেকে মুক্তি পেতে আপনি রসুন চিবিয়ে খেতে পারেন। বর্ষাকালে আপনার হজম ক্ষমতাও কিন্তু বাড়তে থাকবে।

  • মাথা ব্যথা

যদি আপনার প্রায় সময় মাথা যন্ত্রণা হয়, যদিও এই সময়ে ঠাণ্ডা লেগে অনেকের সর্দি কাশি হয় বা মাথা ব্যথা হয়, তা থেকে আপনি মুক্তি পেতে চান, তাহলে বর্ষাকালে অবশ্যই ভরসা রাখুন রসুনের উপর। তবে খালি পেটে যদি এই রসুন কোয়া খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+