মস্তিষ্ক থেকে হার্ট ভালো রাখতে রোজকার খাদ্য তালিকায় রাখুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার

শরীর সুস্থ রাখতে গেলে যেমন ভিটামিন, প্রোটিনের দরকার। ঠিক তেমনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডেরও প্রয়োজন। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যদি আপনি নিত্যদিন পাতে রাখেন তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।

এমনকি খারাপ কোলেস্টেরলের মাত্রা শরীর থেকে হু হু করে কমবে। নিত্যদিন খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার রাখলে শরীরের কী কী উপকার হয়, জানেন আপনি।

food

  • কোন কোন খাবার খাবেন

যদি আপনি শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি পূরণ করতে চান তাহলে মাছ খেতে পারেন, সেই সঙ্গে চিয়া বীজ, আখরোট, সয়াবিন খেতে পারেন। এগুলিতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে।

  • মস্তিষ্ক থেকে হার্ট ভালো থাকবে

বিশেষজ্ঞদের মতে ও অনেক গবেষণায় দেখা গেছে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেলে মস্তিষ্ক থেকে হার্ট ভালো থাকে। এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। বাড়ে স্মৃতিশক্তিও।

  • কোলেস্টেরলের মাত্রা কমবে

আপনি যদি কোলেস্টেরলের মাত্রা শরীর থেকে কমাতে চান, তাহলে ভরসা রাখতেই পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবারের ওপর।

  • মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে

যদি আপনি মস্তিষ্ক ভালো রাখতে চান ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে চান, সেই সঙ্গে ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমাতে চান, তাহলে ভরসা রাখতেই পারেন স্যামন মাছ, সয়াবিনের ওপর।

  • বাতের সমস্যা কমবে

যাদের বাতের সমস্যা রয়েছে, বা পায়ে ব্যথার সমস্যায় ভুগছেন, তাঁরা ব্যথা কমাতে ভরসা পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবারের ওপর।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

বর্ষাকাল থেকে শীতকালের রোগ প্রতিরোধের ক্ষমতা সকলের কমতে থাকে। তাই এসময় যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে খেতেই পারেন এই খাবারগুলি।

  • স্ট্রোকের ঝুঁকি কমবে

বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো থেকেও স্ট্রোকের ঝুঁকি কমাতে, অ্যাজমার ঝুঁকি কমাতে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবার জন্য নিত্যদিন আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+